back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিডাক্তার তিলোত্তমার মায়ের নির্বাচনী সাফল্য কামনায় যজ্ঞানুষ্ঠান হিন্দুমহাসভার

ডাক্তার তিলোত্তমার মায়ের নির্বাচনী সাফল্য কামনায় যজ্ঞানুষ্ঠান হিন্দুমহাসভার

পানিহাটি বিধানসভা কেন্দ্রে ডাক্তার তিলোত্তমার মায়ের নির্বাচনী সাফল্য কামনা করে বিশেষ যজ্ঞানুষ্ঠান আয়োজন করল অখিল ভারত হিন্দুমহাসভার সদস্যরা। শুধু তাই নয় যজ্ঞের প্রসাদ ও ফুল ডাক্তার তিলোত্তমার মাকে তাঁরা হাতে তুলে দিয়ে নির্বাচন জয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এলেন।

সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী এই প্রতিবেদককে বলেন, “পানিহাটি কেন্দ্রে আমরা সবাই চাই ডাক্তার তিলোত্তমা দিদির মা জিতুন এবং আগামী দিনে উনিই সারা ভারতবর্ষে নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠ হয়ে উঠুন। যে ভাবে ডাক্তার তিলোত্তমাকে ওনার কর্মক্ষেত্র আর.জি.কর. হাসপাতালে ধর্ষিতা ও খুন হতে হয়েছে তা মানবতার লজ্জা। তবে শুধু খুনীরাই নয় ডাক্তার তিলোত্তমার মৃত্যুকে ব্যবহার করে যারা কৌটো নাচিয়ে খঞ্জনি বাজিয়ে পিকনিক করার উদ্যেশ্যে ‘মাস ফান্ডিংয়’-এর নামে তোলাবাজি করছে তারাও সমান অপরাধী।

এরা যে কতটা রুচিহীন নির্লজ্জ, যে এদের রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে বাধা আসার ফলে এরা একজন সন্তানহারা নিঃস্ব মাকে বেইমান ও মিথ্যাবাদী বলে গান বেঁধেছে। এই নরপিশাচদের মাথায় রাখা উচিত ডাক্তার তিলোত্তমার মৃতদেহ বহনকারী গাড়িকে বিজেপি, কংগ্রেস, সিপিএম, হিন্দুমহাসভা সমস্ত মতাদর্শের মানুষরাই আটকে দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। রাত দখলের আন্দোলনে আমরা সবাই সামিল ছিলাম।

কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যরা কখনোই এই আন্দোলনের কৃতিত্ব দাবী করতে পারেনা। এরা ডাক্তার তিলোত্তমার মাকে বেইমান বলে গালি দিচ্ছে, কারণ এদের অবস্থা সেই পকেটমারের মত যারা মেলায় চুরি করে পালানোর সময় ভিড়ে মিশে গিয়ে নিজেরাও চোর চোর বলে চিৎকার করতে থাকে মানুষকে বোকা বানানোর উদ্যেশ্যে।”

ডাক্তার তিলোত্তমার মা রত্না দেবনাথও হিন্দু মহাসভার সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ওনার মেয়ে ডাক্তার তিলোত্তমা ছোট থেকেই যেমন ওনাদের বিভিন্ন কাজে সাহস জোগাতেন আজও তাঁদের মেয়ে তিলোত্তমা ওনাদের সমস্ত কাজের অনুপ্রেরণা। বিচার পাওয়ার লড়াইয়ে প্রথম দিন থেকেই যেভাবে অখিল ভারত হিন্দুমহাসভার সদস্যরা এবং ন্যায় বিচার মঞ্চের সদস্যরা ওনাদের পাশে আছেন তাতে ওনারা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

আরো পড়ুন:  সব্যসাচীর ওয়ার্ড অফিসে পুলিশের তল্লাশি, দফতর থেকে বেরোতেই বিক্ষোভের মুখে নেতা

আজ সৌজান্যসাক্ষাৎ অনুষ্ঠানে ডাক্তার তিলোত্তমার বাড়িতে চন্দ্রচূড়বাবু ছাড়াও হিন্দু মহাসভার অনামিকা মন্ডল, প্রিয়ব্রত ভট্টাচার্যী, সুতপা দাস, অভিজিৎ ঘোষাল, শ্রীমন্ত পালিত ও রাজ্য কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments