back to top
Monday, September 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাহাটখোলা ক্লাবের উদ্যোগে জমজমাট সাঁতার প্রতিযোগিতা

হাটখোলা ক্লাবের উদ্যোগে জমজমাট সাঁতার প্রতিযোগিতা

দেশবন্ধু পার্ক সুইমিং পুলে গত দু’দিন ধরে হাটখোলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক জমজমাট সাঁতার প্রতিযোগিতা। বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের প্রতিভাবান সাঁতারুদের অংশগ্রহণে দুই দিনের এই প্রতিযোগিতা অত্যন্ত আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে।

কলকাতা জেলা সাঁতার প্রতিযোগিতায় ১০২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি। অন্যদিকে, ৫২ পয়েন্ট সংগ্রহ করে রানার্স-আপ হয় ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে সাঁতারুরা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দেন। প্রতিটি ইভেন্টেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

প্রতিযোগিতার সমাপ্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মিশরিলাল শাহু, হাটখোলা ক্লাবের সভাপতি ডক্টর বিবেক রঞ্জন রায়, বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল, এবং হাটখোলা ক্লাবের প্রাক্তন সম্পাদক দেবাশীষ কুমার সুর। বিশিষ্ট অতিথিবৃন্দ বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কার তুলে তাঁদের ভবিষ্যৎ সাফল্যের শুভকামনা জানান।

তরুণ প্রজন্মের মধ্যে সাঁতার ও জলক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্বের কথাও তুলে ধরেন তাঁরা। দীর্ঘদিন ধরেই হাটখোলা ক্লাব ক্রীড়া ও জলক্রীড়ার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের সাঁতার প্রতিযোগিতাও নতুন ও প্রতিভাবান সাঁতারুদের নিজেদের দক্ষতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠল। সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় হাটখোলা ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল সাঁতারু, বিভিন্ন ক্লাব, কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Author

আরো পড়ুন:  T20 World Cup: টি–২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের নতুন লক্ষ্য ২০২৮ অলিম্পিক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments