back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাআইএসএল বিজয়ী ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, শুক্রবার উৎসব

আইএসএল বিজয়ী ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, শুক্রবার উৎসব

সেই ২০০৪ সালে দেশের সেরা লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর দীর্ঘ অপেক্ষা। ২২ বছর পর দেশের এক নম্বর লিগ জয়ের স্বপ্নপূরণ ইস্টবেঙ্গলের। শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় ক্লাব তাঁবুতে ফুটবলাররা আসবেন। ক্লাবের পতাকা তোলা হবে। সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন খেলোয়াররা। এই ঐতিহাসিক জয়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভক্তদের বাঁধনছাড়া উচ্ছ্বাসের ছবিটা ধরা পড়ে বৃহস্পতিবার রাতে ম্যাচের পর। এই মাহেন্দ্রক্ষণের জন্যই তো অপেক্ষা করেছিলেন তাঁরা। এই রাত শুধুই আনন্দের, উৎসবের, তৃপ্ত হওয়ার। আর সেই ভক্তদেরই তাই এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয়। ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটা গোটা বাংলা তথা গোটা বিশ্বের লাল-হলুদ সমর্থকদের জন্য ঐতিহাসিক। বাংলার ফুটবল ঐতিহ্যকে প্রকৃত জানাল ইস্টবেঙ্গল। খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট প্রমাণ করে দিয়েছে, কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের ফল কী হয়।’

পাশাপাশি মোহনবাগানকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি শুভেন্দু অধিকারী। এদিনই ২-১ গোলে দিল্লিকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে মোহনবাগান। শুভেন্দুবাবু লেখেন, ‘মোহনবাগানকেও অনেক শুভেচ্ছা দ্বিতীয় হিসেবে শেষ করার জন্য। ইস্টবেঙ্গলের সঙ্গে একই পয়েন্ট পেয়ে শেষ করেছে তারা। শুধু গোল পার্থক্যে পিছিয়ে ছিল।’ এরপরই যোগ করেন, ‘বাংলা আর ফুটবল সমার্থক। দু’টো দলই আজ আমাদের গর্বিত করেছে।’

Author

আরো পড়ুন:  ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল শুভেন্দু অধিকারীর সরকার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments