back to top
Tuesday, August 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeকলকাতাঅভিষেকের বিরুদ্ধে তিন মামলায় হাই কোর্টের রক্ষাকবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ

অভিষেকের বিরুদ্ধে তিন মামলায় হাই কোর্টের রক্ষাকবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ

তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআর মামলায় রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। তবে এই সুরক্ষার পাশাপাশি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। আদালত জানিয়েছে, আপাতত এই তিন মামলায় অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।

ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া তিনটি এফআইআরকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলাতেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেককে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সুরক্ষা দিয়েছে।

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা প্রয়োজন মনে করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে হাজির হতে হবে। তবে হাজিরার জন্য তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, সাংসদ তদন্তে সহযোগিতা না করলে বিষয়টি আদালতের নজরে আনতে পারবে রাজ্য।

বিদেশ সফরের ক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করেছে আদালত। হাই কোর্টের অনুমতি ছাড়া অভিষেক বিদেশে যেতে পারবেন না। যদিও চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট তাঁকে গত ১০ অগস্ট বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। সেই অনুমতির ক্ষেত্রে হাই কোর্টের বর্তমান নির্দেশ কোনও বাধা তৈরি করবে না বলে জানানো হয়েছে। তবে এখনও তিনি বিদেশ সফরে যাননি।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর দায়ের হয় বলে জানা গিয়েছে। সেই এফআইআরগুলিকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন তিনি।

সোমবারের নির্দেশের পর সব মিলিয়ে আটটি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক। তবে আদালতের এই সুরক্ষা তদন্ত থেকে অব্যাহতি নয়, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁকে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে।

এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ নভেম্বর।

Author

আরো পড়ুন:  রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে চলবে যানবাহন
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments