back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিতোলাবাজির দায়ে ধৃত কালিয়াচকের তৃণমূল নেতা সাদ্দাম শেখ

তোলাবাজির দায়ে ধৃত কালিয়াচকের তৃণমূল নেতা সাদ্দাম শেখ

শপথগ্রহণের পর থেকেই রীতিমত কাজের নেতার ভাবমূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি কোনও কাজকর্মের অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করছে তাঁর পুলিশ ও প্রশাসন। টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে গ্রেফতার। অভিযুক্ত সাদ্দাম শেখ কালিয়াচকের বাসিন্দা।

 দীর্ঘদিন ধরে টোটো চালকদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ আসছিল। তোলাবাজির বিরুদ্ধেই কড়া ব্যবস্থা, দাবি পুলিশ সুপারের।  

শনিবার ডায়মন্ডহারবারে, জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তোলাবাজির দিন যে শেষ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। আজ থেকে বন্ধ তোলাবাজি, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ‘হকার থেকে টোটো, অটো, টোল, কোথাও তোলাবাজি চলবে না। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। বৈধ রসিদ ছাড়া কোনওভাবে টাকা নেওয়া যাবে না। টাকা চাইতে এলেই অভিযোগ জানাবেন’, সব ক্ষেত্রে পুলিশ কড়া হাতে দমন করবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কী হয় এক মাস দেখব, জানালেন শুভেন্দু অধিকারী।

Author

আরো পড়ুন:  এসআইআর নিয়ে মমতার মামলায় কর্ণপাতই করল না সুপ্রিম কোর্ট
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments