back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeসাহিত্য সংস্কৃতিআসছি বলে নির্দ্বিধায় চলে যাওয়া যায়

আসছি বলে নির্দ্বিধায় চলে যাওয়া যায়

আ মরি বাংলা ভাষা, নিউজস্কোপ-এর বিশেষ নিবেদন

যেখানে বিশ্ব এসে মিশেছে, গাছ পাতা ফুলের কাছে

ভাষায় বাঁধি ঘর

ভাষা স্মরণে, এখানে ওখানে

আসছি বলে নির্দ্বিধায় চলে যাওয়া যায়

International Mother Language Day

International Mother Language Day: মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের প্রতীক ২১শে

ভাষা যখন অস্ত্র, আমরা তখন কাদের আঘাত করছি?

ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ এবার বাঙালির হেঁশেলে, এলপিজি ডবল সিলিন্ডারের কানেকশন আপাতত স্থগিত

হোয়াইট হাউসে লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামিকে বিশেষ সম্মান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জাতীয় দলগুলোর মোট আয়ের ৮৫ শতাংশই বিজেপির ঘরে, প্রকাশ্যে চাঞ্চল্যকর এডিআর রিপোর্ট

অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দেশের দুই বীর পাইলট

ভোটার তালিকা থেকে গণহারে নাম বাতিলের প্রতিবাদে আজ মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে টানেলে আটকে মেট্রো! দমবন্ধ করা ৪০ মিনিট, অসুস্থ একাধিক যাত্রী

নন-ভেজ মেনু ফিরছে হাওড়া-গুয়াহাটি ‘বন্দে ভারত স্লিপার’-এ! যাত্রীদের চাপে সিদ্ধান্ত রেলের

মাঘের শেষে বসন্তের উঁকি, তবু ভোরের কুয়াশায় ঢাকা কলকাতা

ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান! টি-২০ বিশ্বকাপে ইডেনের ম্যাচ ঘিরে চরম অনিশ্চয়তা

পার্ক স্ট্রিটের ওলিপাবে খাসির বদলে বিফ! অভিনেতার অভিযোগে তোলপাড়, গ্রেফতার ওয়েটার

“গণতন্ত্র বাঁচান মাই লর্ড!” সুপ্রিম কোর্টে ভোট-সংশোধন নিয়ে মমতার আবেগঘন সওয়াল, কমিশনকে নোটিস

মাঝ আকাশে দাউদাউ করে জ্বলছে ইঞ্জিন! ২৩৬ যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ তুর্কি বিমানের

আনন্দপুরের অভিশপ্ত মোমো কারখানায় মৃতের সংখ্যা বেড়ে ২১! ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ বহু, গ্রেফতার ২ ম্যানেজার

তপোব্রত ঘোষ

বাংলা ভাষার মাধুর্য তার ব্যাকরণে যত না, তার চেয়েও বেশি তার কথোপকথনে। বিশেষ করে রাঢ় বাংলার সহজ, টানটান, আদুরে উচ্চারণে প্রশ্ন আর উত্তরের ভেতরেই গড়ে ওঠে সম্পর্কের সেতু। এখানে প্রশ্ন মানেই জোর নয় যত্ন। উত্তর মানেই তথ্য নয়—আবেগের স্পর্শ।

আরো পড়ুন:  হাতের মুঠোয় সস্তা ডেটা, কিন্তু হারিয়ে যাচ্ছে মনোযোগ: ‘ডিজিটাল ঋণের’ ফাঁদে ভারতের ভবিষ্যৎ প্রজন্ম

আমরা প্রতিদিনই কত সাধারণ প্রশ্ন করি, অথচ তার ভেতর লুকিয়ে থাকে অগাধ ভালোবাসা। যেমন—“কেমন আছো?” উত্তরে আসে, “ভালো আছি, তুমি কেমন?” এই আদানপ্রদানেই তৈরি হয় পারস্পরিক খোঁজখবরের উষ্ণতা। “খেয়েছো তো?”“হ্যাঁ, গো খেয়েছি। তুমি খেয়েছ?”এ যেন প্রেমের গন্ধ মিশে থাকা কথোপকথন। “বাড়ি পৌঁছেছ?”“হ্যাঁ, নিরাপদেই পৌঁছেছি, চিন্তা করো না”এখানে নিরাপত্তার আশ্বাসই আসল সুর।

আড্ডায় এই প্রশ্নোত্তর আরও প্রাণবন্ত। “কি রে, রাগ করেছিস নাকি?”
“না রে, একটু মন খারাপ ছিল।” “চা খাবে?”
“খাবো, তবে তোমার হাতে বানানো হলে!” “
কাল আসছ তো?”
“অবশ্যই, কথা দিয়েছি যখন।” “মন খারাপ?”
“তুমি আছ তো, কেটে যাবে।” ছোট ছোট প্রশ্ন, কিন্তু উত্তরগুলো সম্পর্ককে আরও গাঢ় করে তোলে।

আমাদের সাহিত্যও এই প্রশ্নোত্তরের মাধুর্যে সমৃদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর-এর রচনায় “যাবে?”“যাবো, যদি ডাকো”এর মতো সংলাপে আছে টান আর প্রত্যাশা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর উপন্যাসে “আমায় ভুলবে না তো?”“ভুলব কী করে?”এই সহজ উত্তরেই ধরা পড়ে গভীর আবেগ। প্রশ্ন যেন ভালোবাসার দরজা খোলে, আর উত্তর সেই দরজায় আলো জ্বালে।

“এত চুপ কেন?”
“তোমার কথাই ভাবছিলাম।”
“আমায় মনে পড়ে?”
“রোজই পড়ে।”
“সাবধানে যাবে তো?”
“তোমার কথা মাথায় রেখেই যাব।”
“অপেক্ষা করছিলে?”
“হ্যাঁ, অনেকক্ষণ ধরে।”
“ভরসা আছে আমার ওপর?”“অগাধ।”
“কষ্ট পেয়েছ?”
“একটু, তবে তুমি পাশে আছ।”
“আবার দেখা হবে তো?”
“খুব শিগগিরই।”
“ভালোবাসো?”
“খুব, ভীষণ।”

এইসব পেলবতা বাংলা ভাষার প্রাণ। এখানে শব্দ বড় নয়, আবেগ বড়। বাংলা কথায় একটু আদর, একটু খুনসুটি, একটু নিশ্চিন্ত আশ্বাস সব মিলিয়ে তৈরি হয় এক মিষ্টি সুর।

বাংলা ভাষাকে ভালোবাসা মানে কেবল শুদ্ধ উচ্চারণ নয়; বরং প্রতিটি প্রশ্নে যত্ন আর প্রতিটি উত্তরে আন্তরিকতা রাখা। যদি আমরা প্রতিদিন জিজ্ঞেস করি“ভালো আছ তো?” এবং মন দিয়ে উত্তর দিই
“তোমার জন্যই ভালো”তবেই বাংলা তার প্রকৃত সৌন্দর্যে বেঁচে থাকবে, আমাদের সম্পর্কের ভাঁজে ভাঁজে।

আরো পড়ুন:  ভোটের মুখে শঙ্কা আর অনিশ্চয়তাই বুঝি সম্বল বাংলাদেশের সংখ‍্যালঘুদের

আ মরি বাংলা ভাষা, নিউজস্কোপ-এর বিশেষ নিবেদন

ভাষা স্মরণে, এখানে ওখানে International Mother Language Day: মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের প্রতীক ২১শে

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments