back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeসাহিত্য সংস্কৃতিভাষা স্মরণে, এখানে ওখানে

ভাষা স্মরণে, এখানে ওখানে

আ মরি বাংলা ভাষা, নিউজস্কোপ-এর বিশেষ নিবেদন

যেখানে বিশ্ব এসে মিশেছে, গাছ পাতা ফুলের কাছে

ভাষায় বাঁধি ঘর

ভাষা স্মরণে, এখানে ওখানে

আসছি বলে নির্দ্বিধায় চলে যাওয়া যায়

International Mother Language Day

International Mother Language Day: মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের প্রতীক ২১শে

ভাষা যখন অস্ত্র, আমরা তখন কাদের আঘাত করছি?

ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ এবার বাঙালির হেঁশেলে, এলপিজি ডবল সিলিন্ডারের কানেকশন আপাতত স্থগিত

হোয়াইট হাউসে লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামিকে বিশেষ সম্মান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জাতীয় দলগুলোর মোট আয়ের ৮৫ শতাংশই বিজেপির ঘরে, প্রকাশ্যে চাঞ্চল্যকর এডিআর রিপোর্ট

অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দেশের দুই বীর পাইলট

ভোটার তালিকা থেকে গণহারে নাম বাতিলের প্রতিবাদে আজ মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে টানেলে আটকে মেট্রো! দমবন্ধ করা ৪০ মিনিট, অসুস্থ একাধিক যাত্রী

নন-ভেজ মেনু ফিরছে হাওড়া-গুয়াহাটি ‘বন্দে ভারত স্লিপার’-এ! যাত্রীদের চাপে সিদ্ধান্ত রেলের

মাঘের শেষে বসন্তের উঁকি, তবু ভোরের কুয়াশায় ঢাকা কলকাতা

ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান! টি-২০ বিশ্বকাপে ইডেনের ম্যাচ ঘিরে চরম অনিশ্চয়তা

পার্ক স্ট্রিটের ওলিপাবে খাসির বদলে বিফ! অভিনেতার অভিযোগে তোলপাড়, গ্রেফতার ওয়েটার

“গণতন্ত্র বাঁচান মাই লর্ড!” সুপ্রিম কোর্টে ভোট-সংশোধন নিয়ে মমতার আবেগঘন সওয়াল, কমিশনকে নোটিস

মাঝ আকাশে দাউদাউ করে জ্বলছে ইঞ্জিন! ২৩৬ যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ তুর্কি বিমানের

আনন্দপুরের অভিশপ্ত মোমো কারখানায় মৃতের সংখ্যা বেড়ে ২১! ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ বহু, গ্রেফতার ২ ম্যানেজার

অশোক সেনগুপ্ত

২১ ফেব্রুয়ারির আগেই পূর্ণ উদ্যমে শুরু হয়ে গেছে পরিকল্পনা-প্রস্তুতি। সামাজিক মাধ্যম ওই দিন ভরে যাবে মাতৃভাষার ভাবনায়। বছরভর মা-বাবাকে ‘মাম্মি’-‘ড্যাডি’ বলে বড় হওয়া যুবক-যুবতীরাও লিখবেন ‘মোদের গরব মোদের আশা ’।

আরো পড়ুন:  ভাষা যখন অস্ত্র, আমরা তখন কাদের আঘাত করছি?

এর মধ্যেই ১৮ ফেব্রুয়ারি, বুধবার অবনীন্দ্র সভাঘরে হল প্রথম ডঃ আরএস চৌধুরী স্মারক বক্তৃতা। কেআরএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এই উদ্যোগে ‘ভাষা বলতে আমরা কী বুঝি, আর কী বোঝা উচিত’— এ প্রসঙ্গে বলেন ভাষাবিদ, প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার। সেখানে হল বহুভাষিক কবি-সম্মেলন, লেখক সম্বর্ধনা।

পত্রপত্রিকাগুলোও নেমে পড়েছে বিষয়টির রূপায়ণ নিয়ে। পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন ও ভারতীয় বাঙালী বংশদ্ভুত লেখিকা ঝুম্পা লাহিড়ী তাঁর গল্প সংকলন ‘ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস’-এর জন্য ২০০০ সালে পুলিৎজার পুরস্কার পান। তাঁর সঙ্গে কথা বলে জয়শ্রী রায়ের লেখা প্রচ্ছদকাহিনী প্রকাশিত হয়েছে ১৭ ফেব্রুয়ারির ‘দেশ’ পত্রিকায়। শিরোনাম— ‘ভাষার মধ্যে দিয়ে হেঁটে এসে আরও ভাল করে বুঝতে পারলাম, আমি কী বা আমি কেন।’

ভাষাস্মরণের এই আবহে পশ্চিমবঙ্গ সরকার স্মরণ করল দুই কবিকে। জীবনানন্দ দাশের জন্মদিন ছিল ১৭ ফেব্রুয়ারি। তাঁকে স্মরণ করা হল ১৮ই সন্ধ্যায় বাংলা আকাদেমী সভাঘরে। জীবনানন্দর জীবন ও কৃতি বিষয়ে আলোচনা ছিল— ‘শুভ রাষ্ট্রের ঢের দূরে আজ’। বক্তা হিন্দোল ভট্টাচার্য। জীবনানন্দর কবিতাপাঠে ছিলেন পাঁচ জন। সুভাষ মুখোপাধ্যায়কে স্মরণ করা হল ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা আকাদেমী সভাঘরে। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাপাঠে ছিলেন পাঁচ জন। স্মারক বক্তৃতা দেন অর্ণব সাহা। বিষয়— ‘মিথ্যার সঙ্গে যেন ঘর না করি, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা’। দুটিতেই সভামুখ্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমীর সভাপতি ব্রাত্য বসু।

পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০শে সন্ধ্যায় বাংলা আকাদেমী সভাঘরে আয়োজন করছে বিদ্যাসাগর স্মারক বক্তৃতা। বলবেন বিশিষ্ট শিক্ষাবিদ শিবাজীপ্রতিম বসু। বিষয়— ‘বাঙালি, বাংলা ভাষা ও বিদ্যাসাগর’। সঙ্গে নানা ভাষার গান। সভামুখ্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমীর সভাপতি ব্রাত্য বসু।

এ ছাড়াও, পশ্চিমবঙ্গ সরকার ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদ্‌যাপন এবং বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠান করবে। ওই দিন থেকে ১ মার্চ দক্ষিণ কলকাতার বাঘা যতীন, বিজয়গড়, রিজেন্ট এস্টেটে লায়েলকা মাঠে হবে এই ‘একুশের বইমেলা’।

আরো পড়ুন:  মণিপুরের জ্বলন্ত উপত্যকা: নিজেদের ঘরেই আজ যারা উদ্বাস্তু

এছাড়াও ভাষাদিবস উপলক্ষে উত্তরবঙ্গ-সহ রাজ্যের নানা স্থানে নানা আয়োজন হচ্ছে। প্রস্তুতি চলছে ওপার বাংলাতেও বিভিন্ন জায়গায়।

আ মরি বাংলা ভাষা, নিউজস্কোপ-এর বিশেষ নিবেদন

ভাষায় বাঁধি ঘর আসছি বলে নির্দ্বিধায় চলে যাওয়া যায়

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments