back to top
Monday, June 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন শুভেন্দু-সুকান্তর

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন শুভেন্দু-সুকান্তর

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

শুক্রবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, জীবনের সব পরীক্ষায় তোমরা সফল ভাবে উত্তীর্ণ হও এই কামনা করি। যাদের ফল প্রত্যাশিত হয় নি, মনোবল ধরে রাখতে হবে, আগামী দিনে অনেক সাফল্য অপেক্ষা করছে। সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা ও অনেক আশীর্বাদ রইলো।”

অন্যদিকে সুকান্তবাবু লিখেছেন, “শিক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের কাছেও গর্বের মুহূর্ত। অধ্যবসায়, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আগামী দিনেও তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাবে, এই কামনা করি।

পরম করুণাময় ঈশ্বরের কাছে সকলের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করি।— তোমাদের সুকান্ত’দা।”

Author

আরো পড়ুন:  “কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে”, কটাক্ষ শুভেন্দুর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments