back to top
Sunday, November 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeদেশগঙ্গাসাগরগামী জাতীয় সড়কের নিরাপত্তা ও চিহ্নিতকরণের আর্জি রাজ্যকে

গঙ্গাসাগরগামী জাতীয় সড়কের নিরাপত্তা ও চিহ্নিতকরণের আর্জি রাজ্যকে

আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে জাতীয় সড়ককে আরও নিরাপদ করতে নির্দিষ্ট প্রস্তাব করলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস-এর সম্পাদক তপন ব্যানার্জী।
এই সঙ্গে তিনি মেলায় বাসের ভাড়াবৃদ্ধি এবং গঙ্গাসাগরগামী জাতীয় সড়ক শুরুর চিহ্ণ হিসাবে খিদিরপুরে বড় হোর্ডিং বসাতে পরিবহণমন্ত্রীর কাছে আবেদন করলেন।

তিনি জানিয়েছেন, কলকাতা হয়ে অসংখ্য মানুষ ডায়মন্ড হারবার রোড (১১৭ নম্বর জাতীয় সড়ক) ধরে খিদিরপুর, নামখানা, হারউড পয়েন্ট হয়ে গঙ্গাসাগর যান। এই রাস্তা দেখলে মনে হয়না এটা জাতীয় সড়ক।আমাদের প্রথম দাবি, এটি যেখান থেকে শুরু হচ্ছে, মানুষের জানার জন্য সেই খিদিরপুরে একটা বড় হোর্ডিং লেখা দরকার।

জাতীয় সড়কের দু’ধারে সারা দিন দু’দিকে গাড়ী রাখা থাকে। রাস্তা বেহাল। ওই সময়ে ভিন্ন রাজ্যের অনেক বাস এই মেলা উদ্দেশ্যে আসে।চালকদের অনেকের এই রাস্তা অজানা। কুয়াশার জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, পৈলান থেকে হারউড পয়েন্ট, নামখানা পর্যন্ত রাস্তার দু’ধারে সাদা স্তম্ভ অথবা পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করার। কারণ, বেশিরভাগ বাস রাতের দিকে চলে।

১৯৭৬ থেকে আজ অবধি গঙ্গাসাগর মেলার বিষয়ে অভিজ্ঞতা আছে। এবার সরকারের কাছে অনুরোধ, মেলার কাজে পুলিশের জন্য যে সব বাস অধিগ্রহণ করা হবে, তাদের দৈনিক ভাড়া ও শ্রমিকদের খোরাকি
বিষয়ে সরকার যেন পূনর্বিবেচনা করে।

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে।

Authors

আরো পড়ুন:  মহাত্মা গান্ধীকে নিয়ে প্রবন্ধ লিখেই 'শাপমুক্তি'! যাবজ্জীবন কমে ১২ বছর, বম্বে হাই কোর্টের বিরল রায়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments