back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিগণনার আগে প্রস্তুতি চূড়ান্ত: মালদায় স্ট্রংরুম পরিদর্শনে জেলা প্রশাসন ও প্রার্থীরা

গণনার আগে প্রস্তুতি চূড়ান্ত: মালদায় স্ট্রংরুম পরিদর্শনে জেলা প্রশাসন ও প্রার্থীরা

আগামী ৪ তারিখ রাজ্যজুড়ে ২৯৪টি বিধানসভা আসনের ভোট গণনাকে সামনে রেখে মালদা জেলায় জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। জেলার মোট ১২টি বিধানসভার জন্য দুটি গণনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে—একটি মালদা কলেজে এবং অন্যটি মালদা পলিটেকনিক কলেজে।শনিবার দুপুরে মালদা পলিটেকনিক কলেজে অবস্থিত স্ট্রংরুম পরিদর্শনে আসেন জেলা শাসক, নির্বাচন আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখা হয় এদিন।এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিজেপি প্রার্থী রাজু কর্মকার, তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দনা সরকার, বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু, চিন্ময় বর্মন, কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, অমল কিস্কু সহ আরও একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা।স্ট্রংরুমের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি, সিলিং ব্যবস্থা সহ প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করেন তাঁরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনার দিন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পূর্ণ রাখা হয়েছে।গণনার আগে এই ধরনের যৌথ পরিদর্শন রাজনৈতিক দলগুলির মধ্যে স্বচ্ছতা ও আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই মনে করছে প্রশাসন।

Author

আরো পড়ুন:  মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments