back to top
Sunday, May 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিগণনার আগে কড়া নজরদারি, পুরাতন মালদায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বস্তিতে স্থানীয়রা

গণনার আগে কড়া নজরদারি, পুরাতন মালদায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বস্তিতে স্থানীয়রা

ভোট গণনার ঠিক আগের দিন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা নিল কেন্দ্রীয় বাহিনী। রবিবার পুরাতন মালদা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সশস্ত্র জওয়ানদের রুটমার্চ নজর কাড়ে সাধারণ মানুষের।এদিন পুরাতন মালদা কোর্ট স্টেশন, সদরঘাট, সাহাপুর, ছাতিয়ান মোড় সহ একাধিক ব্যস্ত ও স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দেন। রাস্তায় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাধারণত এমন রুটমার্চ খুব একটা দেখা যায় না। তবে এবারে ভোট গণনার আগেই কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয়তা তাঁদের কাছে নতুন এবং আশ্বাসবহ। অনেকেই মনে করছেন, ফলাফল ঘোষণার পরে সম্ভাব্য অশান্তি বা গণ্ডগোল এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এলাকার এক বাসিন্দার কথায়, “ভোটের ফল বেরোনোর পর মাঝে মাঝে উত্তেজনা তৈরি হয়। তাই আগে থেকেই যদি বাহিনী মোতায়েন থাকে, তাহলে অনেকটাই নিরাপত্তা পাওয়া যায়।”

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, এমন রুটমার্চ শুধু নিরাপত্তা বাড়ায় না, বরং মানুষের মনে আস্থা ও স্বস্তির পরিবেশও তৈরি করে। ভোট গণনার দিন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই ধরনের নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অনেকেই।

Author

আরো পড়ুন:  নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে মালদার গম্ভীরা, আলোচনায় বাবলু মণ্ডল
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments