back to top
Monday, June 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিPrateek Yadav Passes Away: সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠপুত্র প্রতীক যাদবের...

Prateek Yadav Passes Away: সমাজবাদী নেতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠপুত্র প্রতীক যাদবের মৃত্যু, শোকের ছায়া যাদব পরিবারে

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠপুত্র প্রতীক যাদবের মৃত্যু হয়েছে। বুধবার লখনউয়ে মাত্র ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রতীক ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবের সৎভাই এবং বিজেপি নেত্রী অপর্ণা যাদবের স্বামী।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ প্রতীককে অচৈতন্য অবস্থায় লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন তিনি এবং চিকিৎসাও চলছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে পরিবার সূত্রে খবর।

কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রতীক সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও রিয়েল এস্টেট ও ফিটনেস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডস থেকে পড়াশোনা করেছিলেন তিনি।

২০১১ সালে অপর্ণা যাদবকে বিয়ে করেন প্রতীক। চলতি বছরের শুরুতে তাঁদের দাম্পত্য নিয়ে টানাপোড়েনের খবর সামনে এলেও শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথে হাঁটেননি তাঁরা।

Author

আরো পড়ুন:  পুলিশের লাঠি, যাদবপুরে বাধা উপেক্ষা করে বুলডোজার চালিয়ে রেলের জমি আংশিক দখলমুক্ত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments