back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলানওয়াজের ঝড় থামিয়ে ফাইনালে, সোনার বাজিমাত ভারতের

নওয়াজের ঝড় থামিয়ে ফাইনালে, সোনার বাজিমাত ভারতের

Om Shankar Bhatta: নিজের টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেনশিপের কেরিয়ারের শুরুতেই পরপর দুই সিরিজে হারের মুখ দেখেছিলেন শ্রেয়স। কিন্তু সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার ভারতকে সোনার পদক এনে দিলেন তিনিই। শনিবার ৩ অক্টোবর কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান , এশিয়ান গেমস এর ফাইনাল ম্যাচ টি ভারত জিতে গোল্ড নিজের নামে করে নেয়। টস জিতে ব্যাটিং করার নির্ণয় নেয় ভারত । পাওয়ার প্লে তে দুটি উইকেট হারালেও শেষ পর্যন্ত ৬ টি উইকেট হারিয়ে ২০ ওভারের পর ভারতের স্কোর দাঁড়াই ২১১ । শেষমেষ নিজের বোলিংয়ের জোরে পাকিস্তানকে ১৯২ / ৬ এ থামিয়ে ১৯ রানে ম্যাচ এবং গোল্ড দুটোই নিজের নামে করে ভারতীয় পুরুষ দল।

শুরু ব্যাটিং করতে এসে অভিষেক শর্মার এগ্রেসিভ ৬১ (২৮) , তিলক ভার্মার ৫১(২২)* , শিবম দুবের ২৭(১৫) এর সাহায্যে ২১১ রান করে ভারত ।পাকিস্তানের হয়ে আহমেদ দানিয়াল এবং আরাফাত মিনহাস ২টি করে উইকেট নেন এবং সাইম আইয়ুব ও আবরার আহমেদ ১ টি করে উইকেট নেন । সেকেন্ড ইনিংসে ২১২ রানের বিশাল লক্ষ্যের তাড়া করতে নামা পাকিস্তানের ৩৯ রানে ৩ টি উইকেট এরপর সেখান থেকে একাই ম্যাচে প্রাণ ফেরানোর চেষ্টা করেন হাসান নওয়াজের ৯৬ (৫১) এর পারিটির জন্য পাকিস্তান লক্ষ্যের অনেক কাছে পৌছাই । কিন্তু ভারতের বোলাররাও চাপ ধরে রাখেন । অক্ষর প্যাটেল (২/২৯), ওয়াশিংটন সুন্দর (২/২৯) এবং শিবম দুবে (২/৩৩) গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯২/৬ রানে থেমে যায় পাকিস্তান। ১৯ রানের জয়ে এশিয়ান গেমসের সোনার মঞ্চে উঠে ভারত।

টুইটার (এক্স)-এ দলের এই ঐতিহাসিক সোনা জয়ের পর অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক বার্তায় বলেন, “স্বর্ণপদক আবারও ভারতে এলো , এশিয়ান গেমসে খেতাব ধরে রাখার জন্য আমাদের পুরুষ ক্রিকেট দলকে অনেক অভিনন্দন। এটি সত্যিই দেশের জন্য একটি অত্যন্ত আনন্দের মুহূর্ত। দলের সদস্যদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা।

আরো পড়ুন:  ইডেনে নাইটদের রাজকীয় প্রত্যাবর্তন; সব বিতর্ক ধুয়ে রাজস্থানকে হারিয়ে স্বস্তির জয় কলকাতার

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments