back to top
Tuesday, April 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিCM’s march in Siliguri: নববর্ষে শিলিগুড়িতে ‘দিদি’র পদযাত্রা, নির্বাচনী উত্তাপ চরমে

CM’s march in Siliguri: নববর্ষে শিলিগুড়িতে ‘দিদি’র পদযাত্রা, নির্বাচনী উত্তাপ চরমে

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্য রাজনীতিতে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় বাংলা নববর্ষের দিন উত্তরবঙ্গে বড়সড় শক্তিপ্রদর্শনের পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ১৫ এপ্রিল শিলিগুড়িতে একটি বিশাল পদযাত্রায় অংশ নেবেন তিনি, যা ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব–এর সমর্থনে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। শহরের জংশন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি হাসমি চক পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। নববর্ষের দিন হওয়ায় বিপুল জনসমাগমের আশঙ্কায় প্রশাসনও আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে।
সোমবার সম্ভাব্য রুট পরিদর্শনে নামেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলও গোটা এলাকা ঘুরে দেখে। শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের মাঠে হেলিকপ্টার অবতরণের সম্ভাবনা থাকায় সেই জায়গাটিও খতিয়ে দেখা হয়েছে।

শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় এবং সকলে নির্বিঘ্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, পয়লা বৈশাখে সাধারণত কলকাতার বাইরে কর্মসূচি থাকে না মুখ্যমন্ত্রীর। তবে এবারের নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে তিনি সেই রীতি ভেঙে শিলিগুড়িকে বেছে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত উত্তরবঙ্গে প্রভাব বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

প্রার্থী গৌতম দেবও এই সফর নিয়ে আশাবাদী। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর উপস্থিতি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এনে দেয় এবং লড়াইয়ের শক্তি বাড়ায়। নববর্ষের দিনে তাঁর এই সফর দলীয় কর্মীদের কাছে বড় প্রাপ্তি বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে শিলিগুড়িতে জনসভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তারপর থেকেই সংগঠনের ভিতরে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে।

আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে নির্বাচন হবে। ভোটের আগে দলনেত্রীর এই আকস্মিক সফর যে প্রচারে নতুন মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনও সংশয় নেই রাজনৈতিক মহলে।

আরো পড়ুন:  CM Reacts to the SIR Issue: মালদহ ঘটনার জেরে তীব্র প্রতিক্রিয়া, শান্তির বার্তা মুখ্যমন্ত্রী মমতার

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments