back to top
Friday, August 28, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSplit in Congress in Sujapur: সুজাপুরে কংগ্রেসে ভাঙন, পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগে...

Split in Congress in Sujapur: সুজাপুরে কংগ্রেসে ভাঙন, পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগে রাজনৈতিক জোরদার লড়াই

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মালদা জেলার সুজাপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে বদলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। এবার কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে একাধিক নেতা-কর্মীকে নিজেদের দলে টানল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সোমবার কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে এক যোগদান কর্মসূচির মাধ্যমে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য দেবদুলাল মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন মোমিন তাঁদের অনুগামীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। দেবদুলাল মণ্ডল জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিনিধি এবং নুরুদ্দিন মোমিন নওদা যদুপুরের ভাগলপুর এলাকার কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন।

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সামিজুদ্দিন আহমেদ এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল শেখ। তাঁদের হাত ধরেই নবাগতরা তৃণমূলের পতাকা তুলে নেন।

তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে সুজাপুর এলাকায় দল আরও শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, কংগ্রেস শিবিরে এই ভাঙন যে চাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।
সব মিলিয়ে, ভোটের মুখে সুজাপুরের রাজনৈতিক ময়দানে এই দলবদল নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Author

আরো পড়ুন:  কংগ্রেসের ‘দুই দিকের চাল’ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য শহিদ মিনারে ২১ জুলাই কর্মসূচি ও তৃণমূলকে ঘর ওয়াপসি ডাক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments