back to top
Sunday, July 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিউচ্ছেদের প্রতিবাদে সোমবার যাদবপুরে জমায়েতের ডাক দিল কংগ্রেস

উচ্ছেদের প্রতিবাদে সোমবার যাদবপুরে জমায়েতের ডাক দিল কংগ্রেস

যাদবপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে উচ্ছেদের প্রতিবাদে সোমবার সেখানে জমায়েতের ডাক দিল কংগ্রেস। রবিবার রাতে বুলডোজার দিয়ে রেলের জমির দখল করা বেশ কিছু দোকান, গুদাম, ইউনিয়নের অফিস ভেঙে দেওয়া হয়।

দখলীকৃত একটি অংশের নামকরণ হয়েছে ‘ইন্দিরা গান্ধী হকার্স কর্নার’। যাদবপুর ব্লক কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় এ খবর জানিয়ে এই প্রতিবেদককে বলেন, অভিযানের বিরোধিতা করতে আমরা জাতীয় কংগ্রেসের সদস্যরা ছিলাম নিজেদের পতাকা নিয়ে। সন্ধ্যা থেকে আমরা সবাই পতাকা ছাড়া ছিলাম, বাম, অতি বাম, জাতীয় কংগ্রেস এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অনেকেই ছিলেন। আমি নিজে রাত্রি ১১টা পর্যন্ত ছিলাম।

সবাই ৩-৩০ মিনিট পর্যন্ত ছিল। প্রদেশ কংগ্রেসের পক্ষে আশুতোষ চ্যাটার্জি, প্রদীপ প্রসাদ গভীর রাত পর্যন্ত আন্দোলনে উপস্থিত ছিলেন। অঞ্চলের শুভবুদ্ধি সম্পূর্ণ -গনতন্ত্র প্রিয় সাধারণ মানুষরা ও উপস্থিত ছিলেন।

Author

আরো পড়ুন:  Split in Congress in Sujapur: সুজাপুরে কংগ্রেসে ভাঙন, পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগে রাজনৈতিক জোরদার লড়াই
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments