back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভাতা নিয়ে সরকারকে কটাক্ষ সমাজসেবী তথা পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসকের

ভাতা নিয়ে সরকারকে কটাক্ষ সমাজসেবী তথা পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসকের

বধূদের ভাতা নিয়ে সরকারকে কটাক্ষ করলেন সমাজসেবী তথা পদ্মশ্রীপ্রাপ্ত চিকিৎসক অরুণোদয় মণ্ডল। তিনি প্রশ্ন তুলেছেন, “রাস্তাঘাটের যানজট নিয়ন্ত্রণ করা কি প্রয়োজন নেই ? এমন হাজারো সমস্যা যেগুলো অতি সহজেই নিয়ন্ত্রণ করে জনজীবনে একটু স্বাচ্ছন্দ ফিরিয়ে আনা যায় না ?”

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “গত কয়েকদিন থেকে ফেসবুকে একাধিক মহিলার হাসি হাসি মুখে ও খুশিতে ডগমগ হয়ে বিবৃতি দিচ্ছে – অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার আনন্দে। কিন্তু একজনেও ভুলেও বললেন না যে – আমরা এ ভাতা চাই না।

ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে শিক্ষার আশু উন্নয়ন চাই, চাই শিক্ষক নিয়োগ, চাই শিক্ষার যথোপযুক্ত পরিবেশ যাতে আমাদের সন্তান-সন্ততিরা সুশিক্ষিত হয়ে যেন একটা সরকারি চাকরি পায়। আসলে আমরা কি চাই আর কি চাইলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেটা ভাববার অবসর না দিয়ে বিনাশ্রমে কিছু পেলে তাতেই খুশি।

আর তার চেয়েও খুশি সংশ্লিষ্ট শাসক – কারণ solid vote bank (৪২%) তৈরি হলো। তেমনি একটি ছবি দেখছিলাম একটি Volvo বাসের ৮০% সিট মহিলারা দখল করে দীঘা ভ্রমণে যাচ্ছেন বিনা ভাড়ায়, আর চাকরিজীবী যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যাচ্ছেন – সঠিক ভাড়া দিয়েও।

এই ভাতার রাজনীতি এক ভয়ঙ্কর পরিণতির দিকে সমাজকে চালিত করছে। পূর্বতন সরকার ৫০০ টাকা দিয়ে লক্ষী ভান্ডার চালু করেছিল। সদ্য সমাপ্ত ভোটে সেটা দেড় হাজার টাকা বৃদ্ধি করে। বর্তমান শাসক দল সেখানে ডবল অর্থাৎ তিন হাজার টাকা দেওয়ার ঘোষণা করায় ৪২ শতাংশ মহিলা ভোট consolidated হয়ে বিজেপিকে ভোট দেয়।

পরবর্তী নির্বাচনে যদি অন্য কোন রাজনৈতিক দল 5000 বা 10000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে ওই ৪২ শতাংশ ভোট তাদের ভোট ব্যাঙ্কে পড়বে – যেমনটি দেখেছি বিহারে। অর্থাৎ সহজ করে বললে দাঁড়ায় – টাকা দিয়ে ভোট কেনা। প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে দিলে কি নারী ক্ষমতায়ন হবে ? নারী সুরক্ষা হবে ?

আরো পড়ুন:  'দাঙ্গা লাগানোর কোনও প্ল্যান আছে নাকি', প্রশ্ন তুললেন মমতা

ঠিক তেমনি বামফ্রন্ট আমলে চালু বেকার ভাতা বর্তমানে যুব ভাতায় রূপান্তরিত হয়েছে । প্রশ্ন – তাতে কি বেকারদের চাকরি হবে ? দেশ থেকে বেকারত্ব দূর হবে ? সবই হচ্ছে সরকারি টাকায় অর্থাৎ জনসাধারণের ট্যাক্সের টাকায়। অথচ শিক্ষার আধুনিকরণ, পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধি কি নিয়ন্ত্রণ করা আসু কর্তব্য নয় ?”

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments