back to top
Sunday, September 20, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBabri Masjid: বাংলায় বাবরি মসজিদ নয়, জোরাল বার্তা অমিত শাহর

Babri Masjid: বাংলায় বাবরি মসজিদ নয়, জোরাল বার্তা অমিত শাহর

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ কোনওভাবেই হতে দেওয়া হবে না—এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব বর্ধমানের জামালপুরে এক নির্বাচনী সভা থেকে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-কে নিশানা করে বলেন, বিজেপির একজন কর্মী জীবিত থাকলেও এই রাজ্যে বাবরি মসজিদ গড়ে উঠতে দেওয়া হবে না।

সভা মঞ্চ থেকে শাহ দাবি করেন, প্রথম দফার ভোটের পরই বিজেপি ১১০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। আগামী ৪ মে ফল ঘোষণার পর জয় নিশ্চিত বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “এই জয় উদযাপন করা হবে সীতাভোগ দিয়ে।”

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ টেনে শাহ অভিযোগ করেন, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দির তৈরি করেছেন, অন্যদিকে বাংলায় নাকি বাবরি মসজিদ তৈরির চেষ্টা চলছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটা ভারতের ভূমি, এখানে বাবরি মসজিদের জায়গা নেই। বাংলায় যা হবে, তা হবে দুর্গামন্দির।”

স্থানীয় আবেগকে গুরুত্ব দিয়ে তিনি মা বিপত্তারিণী এবং হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামও উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে আরজি কর ও সন্দেশখালির মতো ঘটনার উল্লেখ করেন। তাঁর দাবি, গত ১৫ বছরে বাংলায় নারী নিরাপত্তা ভেঙে পড়েছে। বিজেপি ক্ষমতায় এলে পরিস্থিতির বদল ঘটবে এবং মহিলারা আরও নিরাপদ হবেন।

দুর্নীতির ইস্যুতেও রাজ্য সরকারকে আক্রমণ করে শাহ বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা ‘সিন্ডিকেট রাজ’ ও ‘ভাইপো ট্যাক্সে’ নষ্ট হচ্ছে। বিজেপি সরকার এলে প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে তিনি সতর্ক করেন, বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা হবে। পাশাপাশি সিএএ-এর মাধ্যমে মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

এছাড়াও, মহিলাদের জন্য মাসিক ভাতা এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়ার আশ্বাস দিয়ে শাহ জানান, তৃণমূল সরকারের বিদায় এখন সময়ের অপেক্ষা। সব মিলিয়ে, জামালপুরের সভা থেকে ধর্মীয় মেরুকরণ ও উন্নয়নের ইস্যুকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে জোরদার বার্তা দিলেন তিনি।

আরো পড়ুন:  Bulldozer Action: হাওড়ায় তিন তলার অনুমতি ভেঙে ৬ তলা নির্মাণ, বুলডোজার দিয়ে ভাঙা শুরু পুরসভার

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments