back to top
Saturday, November 7, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিজন্মদিনের আনন্দ থেকে কালীঘাটে সংঘর্ষ, দলবদলের অভিযোগে তৃণমূলের নিশানা বিজেপি

জন্মদিনের আনন্দ থেকে কালীঘাটে সংঘর্ষ, দলবদলের অভিযোগে তৃণমূলের নিশানা বিজেপি

Susmita Das: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কালীঘাট এলাকা। অভিষেকের বাড়ির সামনে জন্মদিনের প্রস্তুতি ও উদ্‌যাপন ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে অন্য একটি গোষ্ঠীর সংঘর্ষ বাধে। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, রাত ২টো থেকে সাড়ে ৩টের মধ্যে এই অশান্তি ছড়ায়। ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

ঘটনার পর তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, একসময় অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত কিছু সুবিধাবাদী নেতা ক্ষমতার পরিবর্তনের পর দলবদল করে এই হামলায় যুক্ত হয়েছেন।

তাঁর বক্তব্য, যাঁরা আগে অভিষেকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভিড় করতেন, তাঁদেরই একাংশ এখন অন্য রাজনৈতিক শিবিরে গিয়ে বিরোধিতা করছেন। অন্যদিকে, অভিষেক নিজে অভিযোগ করেছেন, বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন। তিনি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। রাতভর বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভও করেন তিনি।

পাল্টা বিজেপির প্রশ্ন, কালীপুজোর ঠিক আগে কেন রাস্তা আটকে অভিষেকের জন্মদিন পালন করা হচ্ছিল?

বিজেপি নেতা ননী ধর ও দিলীপ ঘোষের বক্তব্য, ওই এলাকায় কালীপুজোর আগে প্রতিমা কেনা ও পরিবহণের জন্য মানুষের যাতায়াত থাকে। সেই সময় রাস্তা আটকে অনুষ্ঠান করায় সাধারণ মানুষের অসুবিধা হয়েছে বলে তাঁদের দাবি। বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে।

Author

আরো পড়ুন:  SIR: এসআইআর বিতর্কের আবহে কটাক্ষ বিজেপি-র সর্বভারতীয় সভাপতির
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments