back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিশ্বকালো ধোঁয়ায় ঢাকল রিয়াধ বিমানবন্দর! হুথি হানার জেরে ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান...

কালো ধোঁয়ায় ঢাকল রিয়াধ বিমানবন্দর! হুথি হানার জেরে ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল, আতঙ্কে প্রবাসীরা

Ankita Mondal: সৌদি আরবের রাজধানী রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা! এর জেরে ভারত থেকে সৌদিগামী একাধিক বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। জারি করা হয়েছে সতর্কতা।

বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা রিয়াধ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করা হয়েছে। তবে বিমানবন্দরের জ্বালানি স্টোরেজ এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে, রয়টার্সের ভেরিফায়েড ভিডিওতে সেই ছবি ধরা পড়েছে।এই হামলার জেরে বিশ্বজুড়ে অন্তত ৩৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

কোন কোন বিমান বাতিল?

  • এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস: দিল্লি থেকে রিয়াধগামী ফ্লাইট AI2243 মাঝপথ থেকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত রিয়াধের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • ইন্ডিগো: ৯ অক্টোবর পর্যন্ত রিয়াধের সব ফ্লাইট বাতিল। একটি ফ্লাইটকে দাম্মামে ডাইভার্ট করা হয়েছে। • আকাসা এয়ার: শনিবার পর্যন্ত রিয়াধের পরিষেবা স্থগিত।
  • লুফথানসা গ্রুপ: ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াধে উড়ান স্থগিত করেছে।

সৌদি আরবে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় দূতাবাস। বলা হয়েছে, “সতর্ক থাকুন, বাড়ির ভিতরে থাকুন” এবং কোনও ভিডিও ছড়াবেন না। ভারত এই হামলার নিন্দা করে বলেছে, এটি “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।

Author

আরো পড়ুন:  জুম্মাবারে রক্তস্রোত! Islamabad-এ Mosque-এর সামনে ভয়াবহ Blast, শুক্রবারে কেঁপে উঠল Pakistan-এর রাজধানী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments