back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিPrashant Kishor Bankipur Bypoll Win: বাঁকিপুরে বিজেপির দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর, ১৯...

Prashant Kishor Bankipur Bypoll Win: বাঁকিপুরে বিজেপির দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর, ১৯ হাজারের বেশি ভোটে জয়

Sushmita Sengupta: বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বড়সড় রাজনৈতিক চমক। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ১৯,২৪৬ ভোটে জয় পেলেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিজেপি প্রার্থী নীরজ কুমারকে হারিয়ে বিধানসভায় প্রথমবার সরাসরি নির্বাচিত হলেন তিনি।

ভোটগণনার শুরু থেকেই বাঁকিপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল। তবে গণনা যত এগিয়েছে, ততই ব্যবধান বাড়িয়েছেন প্রশান্ত কিশোর। শেষ পর্যন্ত ১৯ হাজারেরও বেশি ভোটে বিজেপিকে পরাজিত করে আসনটি দখল করেন তিনি। এই জয়ের ফলে বাঁকিপুরে বিজেপির দীর্ঘ কয়েক দশকের আধিপত্যেও ছেদ পড়ল।

একসময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন প্রশান্ত কিশোর। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে জন সুরজ পার্টি গঠন করেন। এবার বাঁকিপুরের জয় তাঁর রাজনৈতিক কেরিয়ারে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

অন্যদিকে, এই ফল বিজেপির কাছে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি প্রায় ৫২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই আসনেই দলের পরাজয় বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

জয়ের পর প্রশান্ত কিশোরের শিবিরের দাবি, বাঁকিপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। রাজনৈতিক মহলের নজর এখন এই ফলের প্রভাব আগামী দিনের বিহার রাজনীতিতে কতটা পড়ে, এবং জন সুরজ এই সাফল্যকে বৃহত্তর রাজনৈতিক পরিসরে কতটা কাজে লাগাতে পারে, সেদিকেই রয়েছে।

Author

আরো পড়ুন:  চা শ্রমিকদের উন্নয়নে উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকদ্রুত প্রকল্প বাস্তবায়ন ও সমন্বয়ের উপর জোর প্রশাসনের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments