back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিPoor Road Condition: প্রতিশ্রুতির পাহাড়, তবু মেটেনি সমস্যা, ৪ দশকেও পাকা হল...

Poor Road Condition: প্রতিশ্রুতির পাহাড়, তবু মেটেনি সমস্যা, ৪ দশকেও পাকা হল না রাস্তা

নিজস্ব সংবাদদাতা: উন্নয়নের নানা দাবির মাঝেও বাস্তব ছবিটা একেবারেই আলাদা। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের চার নম্বর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের করবোলা আদিবাসী পাড়ায় আজও পাকা রাস্তার দেখা মেলেনি। অন্যত্র কাঁচা রাস্তা পাকা হলেও এই গ্রামের বাসিন্দাদের এখনও মাটির রাস্তার উপর নির্ভর করেই যাতায়াত করতে হয়।

বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও জলের মধ্যে দিয়ে দৈনন্দিন কাজ, কৃষিকাজ কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দা মাইকু মারডি, মাইনু হাসদা ও বিশু সরেনদের অভিযোগ—প্রতিবার নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দল রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট শেষ হলেই সেই প্রতিশ্রুতি মিলিয়ে যায়।

গ্রামবাসীদের দাবি, বামফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের আমল—কোনও সময়েই এই রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন জানানো হলেও কার্যত কোনও ফল মেলেনি।

এই কাঁচা রাস্তার কারণে কৃষিকাজেও মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। ট্রাক্টর বা অন্য কোনও যানবাহন গ্রামে ঢুকতে পারে না, ফলে ফসল আনা-নেওয়ায় সমস্যা হচ্ছে। পাশাপাশি, কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পৌঁছনোও হয়ে ওঠে কঠিন।

বর্তমানে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নওপাড়া দিঘি থেকে করিম গুটিন গ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য অনুমোদন মিলেছে। তবে নির্বাচনের আগে কাজ শুরু না হওয়ায় গ্রামবাসীদের মধ্যে সন্দেহ থেকেই যাচ্ছে—আসলে আদৌ কাজ হবে, নাকি আবারও প্রতিশ্রুতিই থেকে যাবে?

এই পরিস্থিতিতে গ্রামবাসীদের একাংশ ভোট বয়কটের কথাও ভাবছেন। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন সকলের নজর—নির্বাচনের পর আদৌ কি এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে, নাকি একই ভোগান্তি চলবে আরও কয়েক বছর।

Author

আরো পড়ুন:  Uncontrolled Infiltration Issue: অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ ভবিষ্যতে বড় ধরনের সমস্যার আশঙ্কা বিজেপি-র
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments