back to top
Thursday, September 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিWorkers Protest: ৬ থেকে ৮ মাসের বকেয়া বেতন, ক্ষোভে ফুঁসছেন রায়গঞ্জ পুরসভার...

Workers Protest: ৬ থেকে ৮ মাসের বকেয়া বেতন, ক্ষোভে ফুঁসছেন রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভে সামিল হলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। কারও ছয় মাস, কারও সাত মাস, আবার কারও আট মাস ধরে বেতন বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ। বারবার আন্দোলন, কর্মবিরতির ডাক এবং প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় চরম ক্ষোভে ফুঁসছেন কর্মীরা।

মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকশো সাফাই কর্মী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করলেও বেতন মিলছে না। এমনকি কিছু কর্মীকে কাজ ছেড়ে দেওয়ার কথাও বলা হচ্ছে বলে দাবি তাঁদের। ফলে পরিবার চালানোই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে বহু কর্মীর কাছে।

জানা গিয়েছে, বর্তমানে রায়গঞ্জ পুরসভায় প্রায় ৮০০ সাফাই কর্মী রয়েছেন। এর মধ্যে প্রায় ৪০০ কর্মী সরাসরি রাস্তা পরিষ্কারের কাজে যুক্ত। কর্মীদের দাবি, ২০১৭ সালে শেষ নির্বাচিত বোর্ড থাকার পর থেকে প্রশাসক পরিচালিত পুরসভাতেই বেতন সমস্যার শুরু। তারপর থেকে একাধিকবার বিষয়টি জানানো হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি।

এদিকে রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনের কাছে আশার আলো দেখছেন কর্মীরা। সম্প্রতি প্রাক্তন পৌরপতি তথা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পদত্যাগ করেছেন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী নতুন পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি দায়িত্বভার গ্রহণ করতে পারেন বলে জানা গিয়েছে।

তার আগেই সোমবার পুরসভার এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডলের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সাফাই কর্মীরা। যদিও এক্সিকিউটিভ অফিসার জানান, কর্মীদের অভিযোগ শোনা হয়েছে এবং নতুন পৌর প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি কর্মীদের কাজ ছেড়ে দিতে বলা হয়েছে— এই অভিযোগও তিনি অস্বীকার করেন।

Author

আরো পড়ুন:  Himanta Biswa Sarma’s claim: পশ্চিমবঙ্গে বিজেপি এবার ‘ডাবল সেঞ্চুরি’ করবে”, দাবি হিমন্ত বিশ্বশর্মার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments