back to top
Wednesday, June 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeবিবিধRation Fraud: রেশনে ওজনে কারচুপির অভিযোগে উত্তাল চাঁচল, ডিলারকে ঘিরে বিক্ষোভ

Ration Fraud: রেশনে ওজনে কারচুপির অভিযোগে উত্তাল চাঁচল, ডিলারকে ঘিরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: রেশন বণ্টনে অনিয়ম ও ওজনে কম চাল দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল মালদহের চাঁচল থানার শাহবাজপুর কালীতলা এলাকা। স্থানীয় এক রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাস্তায় নামলেন গ্রাহকেরা। ডিলারের দোকানের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহবাজপুর কালীতলার রেশন ডিলার আলাউদ্দিন আহমেদের দোকান থেকে দীর্ঘদিন ধরেই কম পরিমাণে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল গ্রাহকদের একাংশের। মঙ্গলবার কয়েকজন গ্রাহক রেশন নেওয়ার পর চালের ওজন মাপতেই অভিযোগ সামনে আসে। তাঁদের দাবি, প্রতিটি রেশন কার্ডে প্রায় ২৬৬ গ্রাম করে চাল কম দেওয়া হচ্ছিল।

এরপরই ক্ষুব্ধ গ্রাহকেরা রেশন দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষের প্রাপ্য খাদ্যসামগ্রী থেকে এভাবে চাল কম দেওয়া একধরনের প্রতারণা। বহুদিন ধরেই এমন অনিয়ম চললেও এবার হাতেনাতে বিষয়টি ধরা পড়েছে বলে দাবি তাঁদের। পাশাপাশি, গোটা ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও উপযুক্ত তদন্তের দাবিও তোলেন স্থানীয়রা।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার আলাউদ্দিন আহমেদ। তাঁর দাবি, ওজন মাপার যন্ত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। তিনি জানান, “১৫ কেজি চালে প্রায় ৪০০ গ্রাম কম দেখাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এতে আমার কোনও ব্যক্তিগত ভূমিকা নেই।”
ঘটনার পর এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

Author

আরো পড়ুন:  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে! কালবৈশাখীর পূর্বাভাস কলকাতাতেও, কবে থেকে? কোথায় কত হবে ঝড়ের গতি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments