back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিশনিবার ২ বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ফের ভোট করার নির্দেশ

শনিবার ২ বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে ফের ভোট করার নির্দেশ

বিভিন্ন জায়গায় নির্বাচনে কারচুপির অভিযোগের পরে, বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, যে ফলতা নিয়ে এত বিতর্ক, সেই ফলতার ক’টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যেই ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গিয়েছে কমিশনে।

একাধিক জায়গা থেকে এই অভিযোগ সামনে এসেছে যে, কোথাও কোথাও নির্বাচন চলাকালীন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছে ওয়েব কাস্টিং। কোথাও কোথাও আবার অভিযোগ এসেছে, একটা দল ছাড়া অন্য কোনও দলকে ভোট দেওয়া যাচ্ছে না। কোথাও আবার ইভিএমের বাটনে টেপ লাগানো রয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর এই সমস্ত অভিযোগ শোনার পরে, বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

Author

আরো পড়ুন:  এসআইআর-এ মাইক্রো পর্যবেক্ষকদের স্বাক্ষর জাল করার অভিযোগ শুভেন্দুর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments