back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিতৃণমূলের ‘ভালো’ নেতাদের জন্য কি খুলবে বিজেপির দরজা? স্পষ্ট ইঙ্গিত দিলেন শমীক...

তৃণমূলের ‘ভালো’ নেতাদের জন্য কি খুলবে বিজেপির দরজা? স্পষ্ট ইঙ্গিত দিলেন শমীক ভট্টাচার্য

তৃণমূল কংগ্রেস নেতাদের বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করলেন যে, দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ থাকলেও, স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের ক্ষেত্রে দল বিবেচনা করতে পারে।নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূল ছেড়ে বহু ছোট-বড় নেতার বিজেপি শিবিরে যোগ দেওয়ার প্রবণতা দেখা গেছে।

এই পরিস্থিতিতে দলবদল আটকাতে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে এবং আপাতত যোগদান প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে এই প্রেক্ষাপটে ‘ভালো’ ও ‘খারাপ’ তৃণমূল নেতা বাছাইয়ের প্রশ্নে শমীক ভট্টাচার্য বলেন, ‘যে তৃণমূল নেতারা চুরি, দূর্নীতিতে যুক্ত, তাঁদের জন্যে বিজেপির দরজা বন্ধ । কিন্তু তৃণমূলেও কিছু ভালো মুখ আছেন। যারা পরিস্থিতির চাপে পড়ে মুখ খুলতে পারেননি অথবা মুখ খুলে সমস্যায় পড়েছেন। তাঁরা বিজেপির দরজায় কড়া নাড়লে দল নিশ্চই ভেবে দেখবে, কিন্তু তাঁদেরও দরজা খোলার জন্যে অপেক্ষা করতে হবে ‘।

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। বর্তমানে তৃণমূলের বহু নেতা ও পরাজিত প্রার্থীর মুখে বিজেপি নেতৃত্বের প্রতি প্রশংসাসূচক মন্তব্য শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে কাদের জন্য বিজেপি দরজা খোলে, সেটাই এখন দেখার বিষয়।

Author

আরো পড়ুন:  ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় আইএসএফ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments