back to top
Monday, June 15, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeশিক্ষা4 New Medical College in WB: রাজ্যে আরও চার নতুন মেডিক্যাল কলেজ:...

4 New Medical College in WB: রাজ্যে আরও চার নতুন মেডিক্যাল কলেজ: কোন চার জেলা পাচ্ছে এই সুবিধা, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত এবং সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে আরও চারটি নতুন অত্যাধুনিক মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করেন।

​কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এবং ‘প্রতিটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ’-এর লক্ষ্যমাত্রায় পৌঁছানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

​নতুন এই মেডিক্যাল কলেজগুলি কোন কোন জেলায় তৈরি হবে এবং এই ঘোষণার মূল তথ্যগুলি হলো –
​কোন চার জেলায় তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ?

​প্রাথমিকভাবে রাজ্যের চারটি জেলাকে নতুন মেডিক্যাল কলেজের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের তিনটি এবং দক্ষিণবঙ্গের একটি জেলা রয়েছে। জেলাগুলি হল:
১. আলিপুরদুয়ার
২. কালিম্পং
৩. দক্ষিণ দিনাজপুর
৪. পশ্চিম বর্ধমান

মেডিক্যাল কলেজ তৈরির পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে কর্মী-সঙ্কট মেটাতেও দ্রুত পদক্ষেপ করছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ মাসের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক ও নার্স সহ সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

​রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় বরাদ্দের ২১০৩ কোটি টাকার মধ্যে ইতিমদধ্যেই ৫০০ কোটি টাকা রাজ্যের হাতে এসে পৌঁছেছে।

​এতদিন উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার বা কালিম্পং-এর মতো সীমান্তবর্তী ও পাহাড়ি জেলার মানুষদের মালদা, শিলিগুড়ি বা কলকাতায় ছুটতে হতো। এই জেলাগুলিতে মেডিক্যাল কলেজ তৈরি হলে স্থানীয় স্তরেই উন্নত চিকিৎসা পরিষেবা মিলবে এবং গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নতি ঘটবে।

এই চারটি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে শুধুমাত্র জেলার সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রেই সুবিধা হবে না, একইসঙ্গে শিক্ষা, পরিকাঠামো উন্নয়ন এবং বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

Author

আরো পড়ুন:  জেইই অ্যাডভান্সড ২০২৬: বাজিমাত বিহারের শুভমের, সর্বভারতীয় স্তরে প্রথম স্থান
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments