back to top
Tuesday, August 25, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিসরকারি কর্মীদের ওপর কড়া নির্দেশিকা নবান্নের , সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যম নিয়ে...

সরকারি কর্মীদের ওপর কড়া নির্দেশিকা নবান্নের , সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যম নিয়ে জারি কঠোর নির্দেশিকা

রাজ্যের প্রশাসনিক শৃঙ্খলার রাশ টানতে আরও কঠোর হলো নবান্ন। সরকারি কর্মচারীদের সোশাল মিডিয়া ব্যবহার এবং সংবাদমাধ্যমে মতামত প্রদানের ওপর নজিরবিহীন বিধিনিষেধ জারি করা হয়েছে। গত ২০ মে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারির পর, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২১ মে আরও একটি নির্দেশিকা প্রকাশ করে সরকারের আওতাধীন সমস্ত স্বশাসিত সংস্থাকেও এই নিয়মের আওতায় নিয়ে আসা হলো।

মূলত, সরকারি আমলাতন্ত্রের ভাবমূর্তি রক্ষা ও প্রশাসনিক গোপনীয়তা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সংস্কার দফতরের নির্দেশে স্পষ্ট করা হয়েছে, এখন থেকে আইএএস, আইপিএস থেকে শুরু করে রাজ্য ক্যাডারের অফিসার বা সাধারণ কর্মচারী—কারও পক্ষেই সরকারি অনুমতি ছাড়া সংবাদমাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো বিষয়ে মতামত দেওয়া সম্ভব হবে না।

সূত্রের খবর, গত বুধবার পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর (P&AR) প্রথম এই নিষেধাজ্ঞা জারি করেছিল। মূলত অল ইন্ডিয়া সার্ভিস (IAS, IPS) এবং পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS, WBPS) সহ রাজ্য সরকারের মূল দফতরগুলির কর্মীদের জন্য এই আচরণবিধি বাধ্যতামূলক করা হয়।

এই নির্দেশিকাকে প্রশাসনের উচ্চস্তর থেকে নিচুতলা পর্যন্ত তথ্য আদান-প্রদান ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষাকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।

Author

আরো পড়ুন:  নথি ছাড়াই এসআইআর-এ তথ্য ওঠানোর অভিযোগ নিয়ে প্রশ্ন কমিশনের
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments