back to top
Saturday, June 27, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিবিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দুর

বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দুর

নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন – তাঁর সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হবে বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইলগুলি পুনরায় খোলা।

শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দুবাবুকে নেতা নির্বাচিত করা হয়।

এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুভেন্দুবাবু হুঙ্কার দিয়ে বলেন, “আরজি কর থেকে সন্দেশখালি – সব ফাইল আমি খুলব। কোনও দুর্নীতির তদন্তই ধামাচাপা পড়ে থাকবে না।” তিনি ঘোষণা করেন, এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা।

শুধু নারী সুরক্ষা বা অপরাধ দমন নয়, প্রশাসনিক স্তরে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতেও তিনি একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। শুভেন্দুবাবুর কথায়, “যাঁরা সরকারি অর্থ নয়ছয় করেছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে। কেউ ছাড় পাবে না।”

ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়াটাই রাজ্যে এই বার্তা ছড়িয়ে দেয় যে বিজেপি এবার অনেক বেশি সিরিয়াস। সেই লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার পর শুভেন্দুর আর কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। বরং স্বপন দাশগুপ্তর মতো মোদী-অমিত শাহ ঘনিষ্ঠ নেতারাও বলতে শুরু করেছিলেন, ‘বাংলায় শুভেন্দুই বিজেপিকে লড়াই করতে শিখিয়েছেন’।

Author

আরো পড়ুন:  Government garbage transport vehicle used on rent: সরকারি আবর্জনা বহনের গাড়ি ভাড়ায় ব্যবহার! খাদ্যসামগ্রী পরিবহনে উঠল প্রশ্ন, চাঁচলে বিতর্ক তুঙ্গে
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments