back to top
Thursday, September 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমোদীর সঙ্গে আলোচনার স্মৃতিকেই ভাবনার ঊর্ধে রেখেছেন শুভেন্দু

মোদীর সঙ্গে আলোচনার স্মৃতিকেই ভাবনার ঊর্ধে রেখেছেন শুভেন্দু

অশোক সেনগুপ্ত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের শপথ নিয়েও প্রায় পাঁচ বছর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার স্মৃতিকেই এখনও পর্যন্ত ভাবনার ঊর্ধে রেখেছেন শুভেন্দু অধিকারী। ২০২১-এর ৯ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দুবাবু।

দু’জনের সৌজন্যবিনিময়ের ছবি-সহ শুভেন্দুবাবু এক্সবার্তায় লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-র সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি ধন্য। আমার জন্য তাঁর মূল্যবান সময় ব্যয় করার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ এবং আরও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তাঁর সমর্থন ও দিকনির্দেশনা চেয়েছি।”

সেই সচিত্র পোস্ট তিনি ‘পিন’ করে দেন। অর্থাৎ, সেটিই থাকবে অন্য যে কোনও পোস্টের আগে। বিধানসভা ভোটে তাঁর প্রবল পরাক্রমী কাজ, গণনার শেষে জয়োল্লাশ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে রাজ্যপালের কাছে শপথগ্রহণের স্মরণীয় মুহূর্তগুলো সত্বেও শনিবারও শুভেন্দুবাবু এক্সবার্তায় তাঁর প্রথম সচিত্র পোস্ট হিসাবে রেখে দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্যসাক্ষাতের সেই জোড়া-ছবি।

Author

আরো পড়ুন:  ঝাড়গ্রামে ‘ঝালমুড়ি চমক’—কনভয় থামিয়ে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments