back to top
Sunday, June 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিতিনবিঘা করিডর ও সীমান্ত উত্তেজনা ঘিরে নতুন পরিস্থিতি, কাঁটাতার ও নিরাপত্তা ইস্যুতে...

তিনবিঘা করিডর ও সীমান্ত উত্তেজনা ঘিরে নতুন পরিস্থিতি, কাঁটাতার ও নিরাপত্তা ইস্যুতে বাড়ছে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা : ভারত–বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডরকে কেন্দ্র করে একদিকে যেমন নিরাপত্তা জোরদারের উদ্যোগ চলছে, অন্যদিকে তেমনই তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা ও বিতর্ক। কাঁটাতারের বেড়া নির্মাণ, জিরো লাইন ইস্যু এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের অবস্থানকে ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার অংশ হিসেবে জিরো লাইনের কাছাকাছি কাঁটাতারের বেড়া বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজকে কেন্দ্র করে তিনবিঘা করিডর এলাকায় শুরু হয়েছে জমি অধিগ্রহণ ও প্রস্তুতি। প্রশাসনের দাবি, নির্ধারিত চুক্তি ও সীমান্ত নিরাপত্তা নীতির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে অনুপ্রবেশ রোধ করা যায় এবং সীমান্তে নজরদারি আরও কার্যকর হয়।তবে এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও সীমান্তবর্তী মানুষের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তাঁদের বক্তব্য, জিরো লাইনে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে অতীতেও বিতর্ক ছিল, এখনও সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। একাংশ বাসিন্দা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে তারা আন্দোলনে নামবেন এবং আগের মতোই কঠোর অবস্থান নেবেন।অন্যদিকে সীমান্তবর্তী বাংলাদেশের দহগ্রাম–আঙ্গরপোতা এলাকার বাসিন্দাদের একাংশও এই বেড়া নির্মাণের বিরোধিতা করছে বলে জানা যাচ্ছে। তাদের দাবি, নির্ধারিত যাতায়াত ও চুক্তির শর্ত অনুযায়ী এই এলাকায় চলাচলের সুবিধা বজায় রাখতে হবে। কাঁটাতারের বেড়া সেই যাতায়াতে প্রভাব ফেলতে পারে বলে তাদের আশঙ্কা।

এই পরিস্থিতির মাঝেই স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে। তবে দুই পক্ষের অবস্থান কঠোর হওয়ায় তিনবিঘা করিডর ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।বিশ্লেষকদের মতে, সীমান্ত চুক্তি, স্থানীয় জীবনযাপন এবং নিরাপত্তা—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে ভারসাম্য তৈরি হয়েছিল, এই নতুন উদ্যোগে তা আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, সে দিকেই নজর থাকবে সংশ্লিষ্ট সকল মহলের।

আরো পড়ুন:  Anubrata Mondals Security Downgraded: আরও কমল কেষ্টর নিরাপত্তা! ওয়াই প্লাস আগেই ঘুচেছিল, এবার অনুব্রতর পাহারায় সরল রাজ্য পুলিশও

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments