back to top
Wednesday, July 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমন্ত্রী সুজিত বোসের কার্যালয়ের ঝুঁকিপূর্ণ সামগ্রী অবিলম্বে বাজেয়াপ্তর দাবি বিজেপি-র (BJP)

মন্ত্রী সুজিত বোসের কার্যালয়ের ঝুঁকিপূর্ণ সামগ্রী অবিলম্বে বাজেয়াপ্তর দাবি বিজেপি-র (BJP)

“কলকাতায় একটি অবাধ, সুষ্ঠু এবং ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশকে অবিলম্বে এই ধরনের সমস্ত সম্ভাব্য বিপজ্জনক সামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে হবে।” রবিবার ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে এই আবেদন করল বিজেপি।

রাজ্য বিজেপি-র তরফে ওই দলীয় দফতরের একটি সাম্প্রতিক ছবি-সহ লেখা হয়েছে, “ছবিটি বিধাননগরে জয়া সিনেমার পাশে সুজিত বোসের নির্বাচনী কার্যালয়ের। একটি দলীয় কার্যালয়ের ভিতরে এতগুলো সিলিন্ডার কসের জন্য? গুরুতর প্রশ্ন উঠছে: সিলিন্ডারের এত বড় মজুত কেন, বিশেষ করে যখন টিএমসি নিজেই সিলিন্ডারের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে? অগ্নি-নির্বাপণমন্ত্রীর কার্যালয়ে দাহ্য পদার্থের পাশাপাশি সিলিন্ডার কেন রাখা হচ্ছে?

ভারতের নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনার, সেই সাথে ডিসিপি, এসপি, ওসি এবং আইসি-দের কঠোর নির্দেশ দিয়েছে: যদি তাঁদের এখতিয়ারের মধ্যে কোনও বিস্ফোরক বা কৌশল ব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজিরবিহীন পরিণতির সম্মুখীন হতে হবে এবং তাঁদের রেহাই দেওয়া হবে না। ঝুঁকিপূর্ণ সমস্ত সামগ্র অবশ্যই বাজেয়াপ্ত করতে হবে।”

Author

আরো পড়ুন:  জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড় ও বিপুল কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments