back to top
Wednesday, April 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিMamata Banerjee: বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকার ভাঙার চেষ্টা করবে, আশঙ্কা মমতার

Mamata Banerjee: বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকার ভাঙার চেষ্টা করবে, আশঙ্কা মমতার

ভোটের ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়সড় অনিশ্চয়তার কথায় রাজনৈতিক মহলে, এমনকি রাজ্যের শাসক দলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল দুই তৃতীয়াংশ আসন না পেলে পরে বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকার ভাঙার চেষ্টা করবে বলে মনে করছেন তিনি। তাই প্রচারে তাঁর আবেদন, জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে।

শনিবার রাতে নিজের এলাকায় এক সভায় আত্মবিশ্বাসী সুরে তাঁর বক্তব্য, ‘‘আমাদের সরকারই আসছে, আপনারা জানেন। আর সেক্ষত্রে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, আমাকেই সরকার লিড করতে হবে। কিন্তু দুই তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে, বিধায়কদের কিনতে। যেভাবে ওরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে সরকার করেছে। তাই আমার আবেদন, যে ১৪২ টি আসনে পরদিন ভোট আছে, আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে বিপুল আসনে জয়ী করুন।”

উত্তেজনায় ভরা ভোটপর্বে সবকটি রাজনৈতিক দল নিজেদের নির্বাচনী বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে হিসেবনিকেশ করছে। এর মাঝেই, গত প্রায় দেড়মাস ধরে রাজ্যজুড়ে প্রচারের পর শেষবেলায় নিজের কেন্দ্র ভবানীপুরে নিবিড় জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি ‘ঘরের মেয়ে’ হলেও প্রচারে এতটুকুও খামতি রাখছেন না। শনিবার ভবানীপুরে একাধিক রোড শো, জনসভা করেছেন। সন্ধ্যায় ডাঃ রাজেন্দ্র রোড এবং জাস্টিস দ্বারকানাথ রোডের সংযোগস্থলের জনসভায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে প্রচারসঙ্গী করেন মমতা।

ছাব্বিশের বিধানসভা ভোটের একদফা হয়েছে। বাকি আরেক দফা। তবে ইতিমধ্যেই ফলাফল কেমন হতে চলেছে, তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। গেরুয়া শিবিরের তরফে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, তাঁরা ১১০-এর বেশি আসন পাবেন প্রথম দফার ১৫২টির মধ্যে। এদিকে শাসক শিবিরে দাবি, ১৩০-এর বেশি আসনে জিতবেন তাঁদের প্রার্থীরা।

Author

আরো পড়ুন:  Himanta Biswa Sarma’s claim: পশ্চিমবঙ্গে বিজেপি এবার ‘ডাবল সেঞ্চুরি’ করবে”, দাবি হিমন্ত বিশ্বশর্মার
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments