back to top
Wednesday, July 29, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিBJP spokesperson’s claim: “মানুষ ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে বিশ্বাসের সংকল্প নিয়ে জনাদেশ...

BJP spokesperson’s claim: “মানুষ ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে বিশ্বাসের সংকল্প নিয়ে জনাদেশ দিতে প্রস্তুত”, দাবি বিজেপি মুখপাত্রের

এখন পশ্চিমবঙ্গের মানুষ ভয়ের অন্ধকার থেকে বেরিয়ে এসে বিশ্বাসের সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে নির্ণায়ক জনাদেশ দিতে প্রস্তুত।” রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপি-র কেন্দ্রীয় প্রবক্তা ড. সুধাংশু ত্রিবেদী

তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন এখন তার চূড়ান্ত পর্যায়ের দিকে এবং এক নির্ণায়ক পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের সংকল্পও দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে সুসংহত হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অপরাধীদের দৌরাত্ম্য এবং বিপজ্জনক তুষ্টিকরণের প্রবাহ—এই তিনটি বিষয় মিলেই রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এবং সমাজে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে।

সম্মেলনে তাঁর সাথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মিডিয়া কনভেনার প্রফেসর বিমল শঙ্কর নন্দ এবং সহ-আহ্বায়ক চন্দ্রশেখর বাসোটিয়া, রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিত সরকার। বক্তব্যের শুরুতে দেবজিতবাবু বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন এবং গত ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের ‘অত্যাচার ও দুর্নীতির’ বিরুদ্ধে মানুষ এখন মুক্তির পথ খুঁজছে।

Author

আরো পড়ুন:  রাত জেগে পাহারা দিন স্ট্রংরুম”— গণনার আগে কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments