back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“বিজেপি এবং নির্বাচন কমিশনের নীরব অদৃশ্য জালিয়াতির সম্পূর্ণ, নোংরা মাত্রা”, দাবি তৃণমূলের,...

“বিজেপি এবং নির্বাচন কমিশনের নীরব অদৃশ্য জালিয়াতির সম্পূর্ণ, নোংরা মাত্রা”, দাবি তৃণমূলের, কটাক্ষ করল কমিশন

অশোক সেনগুপ্ত

“বিজেপি এবং নির্বাচন কমিশনের নীরব অদৃশ্য জালিয়াতির সম্পূর্ণ, নোংরা মাত্রা এখন বাংলার চোখের সামনে উন্মোচিত। চূড়ান্ত ভোটার তালিকায়, নৈহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মা আরতি সরকারকে বাদ দেওয়া হয়েছে।” এসআইআর তালিকা প্রকাশের পর শনিবার এই অভিযোগ করল তৃণমূল। অভিযোগকে কটাক্ষ করল কমিশন।

এক্স হ্যান্ডলে তৃণমূল লিখেছে, “ভোটার-শুদ্ধিকরণের এই ষড়যন্ত্রে একজন নির্বাচিত প্রতিনিধি এবং তাঁর পরিবারকে ভূতের মতো মুছে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন কি অন্ধকারে চোখ বুজে, রক্তমাংসের ভোটারদের ঠিক নাকের নীচে দেখতে না পেয়ে, ব্লাইন্ডার পরে আছে? নাকি এটি মিঃ ভ্যানিশ কুমারের বিকৃত উধাও হয়ে যাওয়ার ঘটনা? যেখানে দিল্লির জমিদারদের জন্য জাদুর ছড়ি দিয়ে প্রকৃত ভোটারদের নিশ্চিহ্ন করা হয়?”

কমিশনের তরফে পাল্টা প্রমাণ দাখিল করে জানানো হয়েছে, ইআরও, এইআরও-ই নৈহাটির ওই আবেদন খারিজ করেছেন।
কমিশনের দাবি, SIR প্রক্রিয়া যখন শুরু হয়, ভাবতেও পারিনি বিচারবিভাগীয় হস্তক্ষেপ হবে। আমরা সুপ্রিম কোর্টের সব নির্দেশ পালন করেছি। ৫ লক্ষ ৪৬ হাজারের বেশি নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় আছে ৭ কোটি ৪ লক্ষেরও বেশি ভোটার। 

Author

আরো পড়ুন:  Taunt at Defector Leaders by TMC Chief: ‘মৌসুমি হাওয়া’র মতো দলবদলু নেতাদের কটাক্ষ তৃণমূল-নেত্রীর
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments