গতকাল ১৭ই মার্চ, তৃণমূল কংগ্রেস (TMC) আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করেছে। মোট ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল ২৯১টি আসনে লড়ছে (বাকি ৩টি আসন দার্জিলিংয়ে জোটসঙ্গী অনীত থাপার দল BGPM-কে ছাড়া হয়েছে)।
এবারের প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীন ও প্রবীণের মধ্যে একটি ভারসাম্য রাখার চেষ্টা করেছেন। বেশ কয়েকজন বর্তমান বিধায়ককে বাদ দিয়ে যুবনেতা, সাংবাদিক এবং আইনজীবীদের মতো নতুন মুখের ওপর ভরসা রেখেছে দল।
এক নজরে দেখা নিন নতুন মুখের তালিকাঃ
কুণাল ঘোষঃ দীর্ঘদিন সাংবাদিকতা এবং দলের মুখপাত্র হিসেবে কাজ করার পর, এই প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ। তাঁকে বেলেঘাটা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে।
দেবদীপ পুরোহিতঃ প্রাক্তন সাংবাদিক দেবদীপ পুরোহিত তৃণমূলের টিকিটে এবার খড়দহ কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনী ময়দানে অবতীর্ণ হচ্ছেন।
তৃণাঙ্কুর ভট্টাচার্যঃ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবারের প্রার্থীতালিকায় অন্যতম বড় চমক। তাঁকে নোয়াপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।
দেবাংশু ভট্টাচার্যঃ দলের আইটি সেলের অন্যতম প্রধান মুখ এবং জনপ্রিয় যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে হুগলির চুঁচুড়া কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে।
শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ঃ রাজ্য রাজনীতির পরিচিত মুখ এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।
পবিত্র করঃ এবার নন্দীগ্রামের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই লড়াই করবেন। তাঁর বিপরীতে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে তৃণমূল এবার প্রার্থী করেছে পবিত্র কর-কে।
বিনোদন জগত থেকে খুব বেশি নতুন মুখ না থাকলেও, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরানগর), সোহম চক্রবর্তী (করিমপুর), রাজ চক্রবর্তী (ব্যারাকপুর) এবং অদিতি মুন্সি (রাজারহাট গোপালপুর) টিকিট পেয়েছেন। সব মিলিয়ে এবারে তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে ৫২ জন মহিলা, ৯৫ জন তফসিলি জাতি/উপজাতি (SC/ST) এবং ৪৭ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।


Recent Comments