back to top
Sunday, April 12, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAmit Shah: জনগণের চার্জশিট প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah: জনগণের চার্জশিট প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শনিবার কলকাতায় ‘জনগণের চার্জশিট’ পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক সম্মেলনের শুরুতেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের অপশাসন এবং গণতান্ত্রিক অধিকার হরণের সমস্ত তথ্যের ভিত্তিতে আজ আমরা এটি চার্জশিট পেশ করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

‘চার্জশিট’ পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচন শুধু বাংলার জন্য নয়, দেশের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

আজ আমরা যে ‘চার্জশিট’ পেশ করছি, তা বাংলার মানুষের চার্জশিট। গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস ভয়, দুর্নীতি, বিভাজন, মিথ্যা এবং হিংসার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার এক নতুন রাজনীতি প্রতিষ্ঠা করেছে। ২০১১ সাল থেকে আমরা এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করে চলেছি এবং এবার বাংলার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।

সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে তৃণমূল কংগ্রেস আজ বাংলাকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে। শিল্প প্রায় বন্ধ, উন্নয়ন থমকে গেছে। অনুপ্রবেশ, তোষণনীতি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ বাংলার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বহু বছর কমিউনিস্ট শাসন সহ্য করার পর আজ বাংলার মানুষ বলছেন, তৃণমূলের ১৫ বছরের শাসনের চেয়ে সেই সময়ও ভালো ছিল।

১৫ বছর আগে ‘মা-মাটি-মানুষ’-এর স্লোগান দিয়ে ক্ষমতায় আসা সরকার আজ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বাংলার মানুষ ভয়মুক্ত, উন্নত ও নিরাপদ ভবিষ্যৎ চান।

আমি বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি—ভয় ত্যাগ করুন, নিজের অধিকার প্রয়োগ করুন এবং তৃণমূল সরকারের অবসান ঘটান।

Author

আরো পড়ুন:  “চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হিসেবে এখানে এসেছি”, মায়াপুরে অমিত শাহ
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments