back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপ্রশাসনের সর্বোচ্চ পদে মোদীর ২৫ বছর, প্রদর্শনী কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে

প্রশাসনের সর্বোচ্চ পদে মোদীর ২৫ বছর, প্রদর্শনী কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে ২৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।

সোমবার রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এ কথা জানান। তিনি বলেন, ওই প্রদর্শনীতে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক সাফল্য, গুজরাতের আর্থ-সামাজিক উন্নয়ন, সেচ ব্যবস্থা, প্রান্তিক মানুষের কল্যাণ এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ২৫ বছরের জনসেবার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

একইসঙ্গে পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম ১০০ থেকে ১৪০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সাফল্যও প্রদর্শনীর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হবে।” প্রদর্শনী হবে ‘টুডেস রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেস পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট’ শিরোনামে।

শমীক ভট্টাচার্য বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির গতানুগতিক পরিভাষা বদলে উন্নয়নকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজকের তরুণ প্রজন্ম আধুনিক জীবনযাত্রা, আন্তর্জাতিক মানের শিক্ষা, গণতান্ত্রিক পরিবেশ, অর্থনৈতিক বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ চায়। প্রধানমন্ত্রী সেই প্রত্যাশাকেই বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন।’

Author

আরো পড়ুন:  শুভেন্দুর ব্যক্তিগত সহকারীর মৃত্যুতে ষড়যন্ত্রের ছায়া? পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব শমীক ভট্টাচার্য
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments