“বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য কী করেছে সেই তথ্য তুলে ধরতে হবে।”
সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচি সভায় তফসিল-অধ্যুষিত এলাকার বাসিন্দাদের
নেতাকর্মীদের নতুন কর্মসূচির কথা জানালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই সঙ্গে কর্মী-নেতাদের সতর্ক করে তাঁর বার্তা, “আত্মতুষ্টিতে ভুগলে হবে না। বুথে ১০০ ভোটে জেতার বিশ্বাস থাকলে সেটা ২০০ করার চেষ্টা করুন। বাড়ি বাড়ি যান। প্রচারের গাড়ি না এলে, অপেক্ষায় থাকার দরকার নেই। নিজে চলে যান।”

