back to top
Thursday, April 16, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিAssembly Election 2026: বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে দর্শনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

Assembly Election 2026: বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে দর্শনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বিক্ষোভে উত্তেজনা

কালীঘাট মন্দিরে দর্শনের পর এদিন জ্ঞানেশ কুমার পৌঁছালেন বেলুড় মঠ এবং দক্ষিনেশ্বর কালী মন্দিরে। সেখানে প্রার্থনা ও দর্শন করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি জানান, পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন যাতে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেদিকে ভারতীয় নির্বাচন কমিশনের বিশেষ নজর থাকবে।

তিনি আরও বলেন, ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়া নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

তবে তাঁর সফর ঘিরে এদিন উত্তেজনাও ছড়ায়। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছালে একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে ধরে কালো পতাকা দেখান। কড়া পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা তাঁর কনভয়ের খুব কাছাকাছি পৌঁছে যান বলে জানা গেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, বিশেষ করে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়া এবং সীমান্তে বি এস এফ (Border Security Force)-এর ভূমিকা নিয়ে অভিযোগ, পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ দেখানো হয়।

ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে “গণতন্ত্রের লজ্জা” এবং কমিশনকে ভয় দেখানোর প্রচেষ্টা বলে কড়া ভাষায় সমালোচনা করেছে।

Author

আরো পড়ুন:  Assembly election 2026:ভোটব্যবস্থা খতিয়ে দেখতে কলকাতায় বৈঠক
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments