back to top
Monday, April 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিপাঁচটি বিভাগীয় স্তরে রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি

পাঁচটি বিভাগীয় স্তরে রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি

"রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসার বদলের পর ২৯৪ জন আরও-র বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি; ভবানীপুরের নতুন নিয়োগ নিয়ে তৃণমূলের অভিযোগের আবহে জোরকদমে প্রস্তুতি কমিশনের।"

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা ২০২৬-এর সাধারণ নির্বাচন রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরিয়ে দিয়েছেনির্বাচন কমিশন। নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ইসিআই ২৯৪ জন রিটার্নিং অফিসারের (RO) প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল।

বুধবার পশ্চিমবঙ্গের পাঁচটি বিভাগীয় স্তরে এটি অনুষ্ঠিত হয়। আইআইডিইএম (India International Institute of Democracy and Election Management)-এর রিসোর্স পার্সনদের পাশাপাশি ECI-এর প্রধান সচিব এই অধিবেশনগুলি পরিচালনা করেন।

প্রেসিডেন্সি বিভাগে ১০৮ জন RO-র প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় কলকাতার আলিপুরে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়াল, ECI-এর প্রধান সচিবএস. বি. জোশী; এবং জাতীয় স্তরের অভিজ্ঞ কিছু প্রশিক্ষক (NLMTs)।এদিকে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নিয়োগের বিষয়টি সামনে এসেছে।

সেই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। ওই অফিসার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ বলে অভিযোগ।প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের (Bengal lection 2026) দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বঙ্গে বিধানসভা ভোট। সেই ঘোষণার পর থেকেই রাজ্যের একের পর এক আমলা, প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া, বদলির ঘটনা ঘটছে।

রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ভোট ঘোষণার রাতেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দিন কয়েক আগে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার। সেসব অফিসারদের জায়গায় নতুনদের নিয়োগের বিষয়টিও সামনে এসেছে। 

Author

আরো পড়ুন:  নানা জায়গায় বিজেপি-র হরেক কর্মসূচী পালিত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments