Ankita Mondal: বছর ঘুরে গেল, কিন্তু এখনও উদ্বোধন হলো না। গায়ক জ়ুবিন গর্গের মূর্তি এখনও পড়ে রয়েছে গড়িয়ার একটি কারখানাতে। ধুলো জমছে মূর্তির গায়ে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা।
গত বছর জ়ুবিন গর্গের জন্মদিনে তার ভক্তরা ঠিক করেছিলেন, তাদের প্রিয় শিল্পীকে সম্মান জানাতে একটি মূর্তি বসানো হবে। সেই মতো চাঁদা তুলে গড়িয়ার এক পরিচিত মৃৎশিল্পীকে মূর্তি বানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়। শিল্পী জানান, ফাইবার দিয়ে তৈরি প্রায় ৬ ফুটের মূর্তিটি তিন মাসের মধ্যেই তৈরি হয়ে গিয়েছিল।
পরিকল্পনা ছিল, শহরের একটি বড় মোড়ে বা পার্কে মূর্তিটি বসানো হবে। কিন্তু তার পর থেকেই সমস্যা শুরু হয়।
কারখানার মালিক বলেন, “মূর্তি কবে তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে জায়গার অনুমতি পাওয়া যাচ্ছে না। আমরা পুরসভায় অনেকবার গেছি। ফাইল আটকে আছে বলে জানানো হচ্ছে।”
তিনি আরও বলেন, কারখানায় জায়গা কম। একটি বড় মূর্তি এভাবে পড়ে থাকায় তার নিজের কাজেরও অসুবিধা হচ্ছে। কিন্তু নিরুপায় হয়ে তাকে মূর্তিটি রেখে দিতে হচ্ছে।
এই খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন জ়ুবিনের ভক্তরা। এক ভক্ত বলেন, “জ়ুবিন দা আমাদের কাছে আবেগ। তার মূর্তি এভাবে কারখানায় পড়ে থাকবে, এটা মেনে নেওয়া যায় না।”
অনেকেই প্রশ্ন তুলছেন, যখন মূর্তি তৈরিই হয়ে গেছে, তখন প্রশাসন কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না?
বিষয়ে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি আমার জানা আছে। জায়গা নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটি ভালো জায়গা খুঁজে মূর্তিটি বসানোর।”
এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন, কবে তাদের প্রিয় শিল্পীর মূর্তি কারখানা থেকে বেরিয়ে শহরের বুকে জায়গা পাবে।

Recent Comments