অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ ভবিষ্যতে বড় ধরনের সমস্যার আশঙ্কা বিজেপি-র
“পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বিভাজনমূলক রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণ এবং অনুপ্রবেশের মতো গুরুতর বিষয়গুলি উপেক্ষা করা হয়েছে।” শনিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তাঁদের আশঙ্কা, রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাসে পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ ভবিষ্যতে বড় ধরনের সামাজিক ও নিরাপত্তাজনিত সমস্যার কারণ হতে পারে।
সল্টলেক বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের শমীকবাবু বলেন, “একটি ধর্মীয় মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য রাখা হয়েছে, যা রাজনৈতিক শালীনতার পরিপন্থী। তিনি বলেন যে দেশের পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাধারণত সর্বদলীয় ঐকমত্য বজায় থাকে এবং সেই প্রথা ভঙ্গ করা উচিত নয়।
তিনি বলেন, ভারত সর্বদা শান্তির পক্ষে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে এসেছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে অবৈধ অনুপ্রবেশ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিতে কোনো আপস করা হবে না। এ বিষয়ে দলের অবস্থান ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ নীতির মধ্যেই সীমাবদ্ধ।


Recent Comments