back to top
Wednesday, August 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিশান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মুখ্যচিবের নির্দেশিকা

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মুখ্যচিবের নির্দেশিকা

পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা কঠোরভাবে নিশ্চিত করার নির্দেশ দিল নবান্ন। হিংসা, ভীতিপ্রদর্শন, প্রলোভন, ছাপ্পা (ভুয়া ভোট), বুথ জ্যামিং, উৎস জ্যামিং (ভোটারদের বাড়ি/এলাকা থেকে চলাচলে বাধা) প্রভৃতি মুক্ত রাখতে লিখিত বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগের প্রধান,দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য গঠিত আধা-স্বায়ত্তশাসিত কাউন্সিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর প্রধান সচিব, কলকাতা পৌরসভার কমিশনার, এবং বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেটদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে।

মুখ্যসচিব লিখেছেন, প্রত্যেক ভোটার যেন অবাধে, সুষ্ঠুভাবে এবং কোনও ভয় বা জবরদস্তি ছাড়াই তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে, নির্বাচনী আচরণবিধির বিভিন্ন বিধানা এবং ভারতের নির্বাচন কমিশনের (ECI) জারি করা অন্যান্য নির্বাচন-সম্পর্কিত নির্দেশিকার প্রতি সচেতনতা বৃদ্ধি করা দরকার। এই সঙ্গে এগুলোর কঠোর রূপায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংবেদনশীল ব্যবস্থা নিতে হবে।

এই সব নির্দেশ নিজ নিজ দফতরের প্রধানদের তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সরকারি বিভাগ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (পিএসইউ), স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থাগুলির কর্মকর্তা, কর্মচারী এবং কর্মীদের মধ্যে প্রচার করা উচিত। দুই দিনের মধ্যে সমস্ত কর্মকর্তা, কর্মচারী এবং কর্মীদের কাছে এই সব নির্দেশ পৌঁছানো নিশ্চিত করতে হবে। এই সঙ্গে wblacompliance@gmail.com-এ ইমেল পাঠিয়ে নিশ্চিত করতে হবে যে এই সব নির্দেশ সকল স্তরে পৌঁছেছে। সংশ্লিষ্টদের জানাতে হবে যাতে তাঁদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের বিষয়ে যেন কোনও অভিযোগ না আসে।

Author

আরো পড়ুন:  Netizens mock Suvendu and Mamata: নেটনাগরিকদের প্রতিক্রিয়ায় ভাসল শুভেন্দুর মমতার কথা ও ভঙ্গীর সচিত্র পোস্ট
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments