back to top
Sunday, July 26, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিEVM Malfunction: মোথাবাড়ি বিধানসভায় ভোটকেন্দ্রে উত্তেজনা, ইভিএম বিকল নিয়ে বিক্ষোভ

EVM Malfunction: মোথাবাড়ি বিধানসভায় ভোটকেন্দ্রে উত্তেজনা, ইভিএম বিকল নিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা: মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বালুয়াচড়া হাই স্কুলের ৫৫ নম্বর বুথে ভোটগ্রহণ ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইভিএম মেশিনে ত্রুটি ধরা পড়ায় ভোটারদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পরে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট দিতে এসে বহু ভোটার অভিযোগ করেন যে, মেশিনে ভোটই রেকর্ড হচ্ছে না। এই নিয়ে প্রথমে প্রিজাইডিং অফিসারের সঙ্গে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেক্টর অফিসার। তাঁকে ঘিরে ক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভ দেখান। ভোটারদের দাবি, সকাল থেকে বুথে কার্যত কোনও ভোটগ্রহণই হয়নি। অনেকের আঙুলে কালি দেওয়া হলেও তাঁরা বুথের ভিতরে আটকে রয়েছেন বলে অভিযোগ ওঠে।

এছাড়াও অভিযোগ উঠেছে, সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না—তাঁর ফোন সুইচ অফ রয়েছে। বিকল্প ইভিএম মেশিন আনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটারদের স্পষ্ট বক্তব্য, সেক্টর অফিসারের উপস্থিতি ছাড়া কোনও সিদ্ধান্ত মানা হবে না।

প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু ভোটগ্রহণ শুরু না হওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। প্রশাসনের হস্তক্ষেপে বেলা এগারোটা থেকে নতুন করে ভোটগ্রহণ শুরু হয়।

Author

আরো পড়ুন:  শুভেন্দু অধিকারীর ওপর হামলা! বালি বিধানসভায় উত্তেজনা, কমিশনে নালিশ জানাল বিজেপি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments