back to top
Friday, April 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিআপ-এ বড়সড় ভাঙন: রাঘব চাড্ডার নেতৃত্বে বিজেপিতে যোগ দিলেন ৭ জন রাজ্যসভা...

আপ-এ বড়সড় ভাঙন: রাঘব চাড্ডার নেতৃত্বে বিজেপিতে যোগ দিলেন ৭ জন রাজ্যসভা সাংসদ

Kolkata, ২৪ এপ্রিল: আম আদমি পার্টিতে (AAP) বড়সড় ভাঙন ধরিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। শুক্রবার দিল্লিতে সন্দীপ পাঠক এবং অশোক মিত্তলকে পাশে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা করেন। তিনি জানান, সংবিধানের নিয়ম মেনে রাজ্যসভায় আপের দুই-তৃতীয়াংশ (২/৩) সাংসদ একসঙ্গে বিজেপিতে যোগ (Merge) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই-তৃতীয়াংশ সাংসদের যোগদান: রাঘব চাড্ডার পাশাপাশি আপের আরও ৬ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এঁরা হলেন— সন্দীপ পাঠক, অশোক মিত্তল, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহনি। রাজ্যসভায় আপের মোট ১০ জন সাংসদের মধ্যে এই ৭ জন একসঙ্গে এই সিদ্ধান্ত নেওয়ায় দলত্যাগ বিরোধী আইন (Anti-Defection Law) কার্যকর হবে না এবং তাঁদের সাংসদ পদ সুরক্ষিত থাকবে বলেই মনে করা হচ্ছে। শুক্রবার সকালেই তাঁরা রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তাঁদের স্বাক্ষরিত নথিপত্র জমা দিয়েছেন।

রাঘব চাড্ডার বক্তব্য – দলত্যাগের কারণ হিসেবে চাড্ডা জানান, “যে দলকে ১৫ বছর ধরে রক্ত ও ঘাম দিয়ে বড় করেছি, তা আজ নিজের আদর্শ, মূল্যবোধ এবং মূল নীতি থেকে পুরোপুরি সরে গেছে। দলটি এখন দেশের স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থে কাজ করছে।” তিনি নিজেকে “ভুল দলের সঠিক মানুষ” বলে উল্লেখ করে জানান, তিনি আপ থেকে দূরত্ব বাড়িয়ে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছুদিন ধরেই দলের শীর্ষ নেতৃত্বের সাথে রাঘব চাড্ডার দূরত্ব বাড়ছিল। সম্প্রতি তাঁকে রাজ্যসভায় দলের উপনেতার (Deputy Leader) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাঁর জায়গায় অশোক মিত্তলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে, সেই অশোক মিত্তলও আজ রাঘবের সঙ্গেই দলত্যাগ করে বিজেপিতে গিয়েছেন।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে দর্শনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বিক্ষোভে উত্তেজনা
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments