back to top
Thursday, June 11, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeখেলাধুলাকোহলির ‘বিরাট’ রেকর্ড ও সাই সুদর্শনের শতরান; চিন্নাস্বামীতে ৫ উইকেটে জয়ী আরসিবি(RCB)

কোহলির ‘বিরাট’ রেকর্ড ও সাই সুদর্শনের শতরান; চিন্নাস্বামীতে ৫ উইকেটে জয়ী আরসিবি(RCB)

ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল-এর ৩৪ নম্বর ম্যাচে এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কালের ঝোড়ো ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সের দেওয়া ২০৬ রানের বড় লক্ষ্য অনায়াসেই পার করল তারা।টসে জিতে আরসিবি অধিনায়ক রজত পাতিদার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। গুজরাটের হয়ে ওপেনার সাই সুদর্শন এক অনবদ্য ইনিংস খেলেন।

তিনি মাত্র ৫৮ বলে নিজের শতরান (১০০) পূর্ণ করেন, যার মধ্যে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা। এছাড়া শুবমান গিল (৩২) এবং শেষ দিকে জেসন হোল্ডারের ১০ বলে ২৩ রানের ক্যামিও গুজরাটকে ২০০-এর গণ্ডি পার করতে সাহায্য করে। আরসিবির পক্ষে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ১ উইকেট নেন।২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবির শুরুটা ছিল বিধ্বংসী। প্রথম বলেই শূন্য রানে আউট হওয়ার হাত থেকে বেঁচে যান বিরাট কোহলি। এরপর আর তাঁকে থামানো যায়নি। কোহলি ৪৪ বলে ৮১ রানের একটি রাজকীয় ইনিংস খেলেন (৮টি চার ও ৪টি ছক্কা)। অন্যপ্রান্তে দেবদত্ত পাডিক্কাল মাত্র ২৭ বলে ৫৫ রান করে জয়ের ভিত তৈরি করে দেন।

রাজত পাতিদার (৮) এবং জ্যাকব বেথেল (১৪) দ্রুত ফিরলেও ক্রুণাল পাণ্ডিয়া (২৩*) এবং টিম ডেভিড (১০*) ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি।আজকের ম্যাচে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮০০টি চার এবং ৩০০টি ছক্কার মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েন। ৮১ রানের অনবদ্য ইনিংসের জন্য বিরাট কোহলিকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।

Author

আরো পড়ুন:  আবারও ইনস্টাগ্রামে মডেলের ছবিতে ‘লাইক’! নেটদুনিয়ায় ব্যাপক বিতর্কে বিরাট কোহলি
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments