back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিভুয়ো টিকিট কাণ্ডে উত্তপ্ত মালদা মেডিক্যাল, নিরাপত্তারক্ষীদের উপর হামলায় জখম ৪

ভুয়ো টিকিট কাণ্ডে উত্তপ্ত মালদা মেডিক্যাল, নিরাপত্তারক্ষীদের উপর হামলায় জখম ৪

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। ভুয়ো গেট পাস দেখিয়ে ওয়ার্ডে প্রবেশের চেষ্টা ঘিরে নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন অন্তত চারজন নিরাপত্তাকর্মী।


শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের মাতৃমা বিভাগে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ইংরেজবাজারের মহেষমাটি এলাকার বাসিন্দা কয়েকজন মহিলা তাঁদের ভর্তি থাকা এক শিশুকে দেখতে হাসপাতালে আসেন। নিয়ম অনুযায়ী গেট পাস দেখিয়ে তিনজন ভেতরে ঢুকলেও, অতিরিক্ত একজনকে সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষী দেবাশিষ মণ্ডল তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।


অভিযোগ, ওই মহিলার গেট পাসটি পরীক্ষা করতে গেলে হঠাৎই বাকি পরিজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে দেবাশিষ মণ্ডলের উপর চড়াও হন তাঁরা। পরে অন্য নিরাপত্তাকর্মীরা তাঁকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়।
এই ঘটনায় সঙ্গীতা মণ্ডল নামে এক মহিলা নিরাপত্তাকর্মী গু

রুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাঁচজন মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।


অন্যদিকে, ঘটনাস্থলের কাছেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও হামলার সময় কোনও পুলিশকর্মীর উপস্থিতি না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ হাসপাতালের নিরাপত্তারক্ষীরাই। ঘটনার পর মাতৃমা বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Author

আরো পড়ুন:  Anubrata Mondals Security Downgraded: আরও কমল কেষ্টর নিরাপত্তা! ওয়াই প্লাস আগেই ঘুচেছিল, এবার অনুব্রতর পাহারায় সরল রাজ্য পুলিশও
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments