back to top
Monday, August 24, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতি“দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই”, কর্মীদের চাপে রাখার সঙ্গে সতর্কতার বার্তা...

“দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই”, কর্মীদের চাপে রাখার সঙ্গে সতর্কতার বার্তা মমতার

“ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। আর দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই।” কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার প্রায় ঘণ্টা তিনেক ভারচুয়াল বৈঠক সারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলনেত্রী এই বার্তা দেন।

সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের অভয়বাণী দিয়ে মমতার বার্তা, ‘‘আপনারা জিতবেন। চিন্তা করবেন না। ১০০০ বা ২০০-৩০০ ভোটে কোথাও জিতলে পুনর্গণনা চাইবেন।” ওইদিন কর্মীদের ডায়েট নিয়েও সতর্কবার্তা দিয়েছেন নেত্রী।

তাঁর কথায়, ‘‘কাউন্টিং এজেন্টরা হালকা খাবার খাবেন। বাইরের জল নেবেন না, বাড়ির জল নেবেন। পান, বিড়ি, সিগারেট ওইদিন বা আগেরদিন কেউ নেবেন না। কাউন্টিং সেন্টারে চা খেতে না দিলে ওদেরই ব্যবস্থা করতে বলবেন।

”মমতার পরামর্শ, ‘‘আপনাদের চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাউন্টিং সেন্টারে চোখ খোলা রাখবেন। ডেটা ঠিক করে কম্পিউটারে তুলছে কিনা, সেদিকে নজর রাখবেন। আপনার ভোট বিজেপির ঘাড়ে দিয়ে দিতে পারে। খুব কষ্ট করে লড়াই করেছেন আপনারা, জিততে হবে। যাঁরা কষ্ট করেছেন, আক্রান্ত হয়েছেন, দল তাঁদের পুরস্কৃত করবে।”

এদিকে, গণনা এজেন্টদের বাড়িতেও অভিযান চালানো হতে পারে বলে আশঙ্কা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে জানানো হয়, শনিবার রাত থেকে ২৪ ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খোলা থাকবে। কোনও প্রয়োজন হলে যেন তাঁর অফিসে যোগাযোগ করা হয়।

প্রসঙ্গত, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। বৈঠকে তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের কথা ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন। পাশাপাশি কাউন্টিং এজেন্টরা যেন গণনার দিন বাড়ির খাবার, জল নিয়ে আসেন সেই আর্জিও জানানো হয়েছে।

Author

আরো পড়ুন:  ভোটার তালিকা থেকে গণহারে নাম বাতিলের প্রতিবাদে আজ মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments