back to top
Wednesday, October 14, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিমধ্যমগ্রামে পড়ে থাকা ভিভিপ্যাট স্লিপ নিয়ে বিতর্ক, কমিশনের দাবি—ওগুলো মক পোলের, আসল...

মধ্যমগ্রামে পড়ে থাকা ভিভিপ্যাট স্লিপ নিয়ে বিতর্ক, কমিশনের দাবি—ওগুলো মক পোলের, আসল ভোটের নয়

ভোট গণনার ঠিক আগের দিন হঠাৎই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ছবি ও ভিডিও, যেখানে দেখা যায় খোলা জায়গায় অনেক ভিভিপ্যাট স্লিপ পড়ে রয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয় জোর চর্চা এবং উদ্বেগ।

অভিযোগ ওঠে, মধ্যমগ্রামের নীলগঞ্জ এলাকায় একটি পেট্রল পাম্পের কাছে এই স্লিপগুলি পাওয়া গেছে। আরও আশ্চর্যের বিষয়, ওই স্লিপগুলিতে নোয়াপাড়া বিধানসভার প্রার্থীদের নাম ও প্রতীকও দেখা যায়। এতে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, কীভাবে এক এলাকার ভোটের স্লিপ অন্য জায়গায় এল।

এই ঘটনার পর নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে জানায়, ওই ভিভিপ্যাট স্লিপগুলি আসল ভোটের নয়, বরং মক পোল বা পরীক্ষামূলক ভোটের সময় ব্যবহার করা হয়েছিল। তাই প্রকৃত ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলে দাবি কমিশনের।তবে এত স্লিপ খোলা জায়গায় এল কীভাবে, তা এখনও স্পষ্ট নয়।

কমিশন জানিয়েছে, পুরো বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে এবং ইতিমধ্যেই অভিযোগও দায়ের করা হয়েছে।এদিকে, ভোটের আগে থেকেই রাজ্যে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ—বিশেষ করে প্রশাসনিক আধিকারিকদের বদলি—নিয়ে শাসকদল তৃণমূল অসন্তোষ প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।

Author

আরো পড়ুন:  Assembly Election 2026: তৃণমূলের টিকিট না পেয়ে আক্ষেপ মনোজের, জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত
RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments